ওল ও কচু খেলে গলা ধরে বা চুলকায় কেন? ওল ও কচু কীভাবে রান্না করলে গলা ধরবে না? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
783 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (135,490 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (2,990 পয়েন্ট)
ওল এবং কচুতে ক্যালসিয়াম অক্সালেট জাতীয় ক্ষারীয় কেলাস থাকে। এই ক্যালসিয়াম অক্সালেট যৌগের আকার সূচালো বা তারকা আকৃতির। খাওয়ার সময় এই কেলাস গলায় লাগলে গলা চুলকায়। ক্ষারীয় হওয়ায় এটি জৈব অম্লে দ্রবণীয়। লেবুতে জৈব সাইট্রিক এসিড এবং তেতুলে টারটারিক এসিড থাকে। তাই লেবু বা তেতুলের পানি খেলে গলার চুলকানি প্রশমিত হয়।
0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
কচু Araceae গোত্রভুক্ত একধরনের কন্দ জাতীয় উদ্ভিদ। কচু মানুষের চাষকৃত প্রাচীন উদ্ভিদগুলোর মধ্যে একটি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকায় কম বেশি কচু দেখতে পাওয়া যায়।



চিত্র: কচু গাছ

কচু গাছের মূল,কান্ড,পাতা সহ বিভিন্ন অংশে ক্যালশিয়াম অক্সালেট এর কেলাস থাকে।



চিত্র: ক্যালসিয়াম অক্সালেট

এগুলি কচু গাছের দেহের রেচন পদার্থ। যাকে রাফাইড (raphides) বলা হয়। এই কেলাস গুলি অত্যন্ত সূক্ষ্ম ও প্রায় সূচাকার হয়।





চিত্র: ক্যালসিয়াম অক্সালেট এর কেলাস

এই কেলাস গুলি রান্না করার সময় সাধারণত অত্যাধিক তাপে গলে যায়। কিন্তু কখনো কখনো তা অক্ষত অবস্থায় থেকে যায়। খাবার সময় এগুলোই গলায় বিঁধে যায়। তখন গলা মুখ চুলকানো বা ফুলে যাওয়ার মত অস্বস্তি সৃষ্টি হয়।

এই ক্যালসিয়াম অক্সালেট দীর্ঘদিন ধরে কিডনি তে জমতে থাকলে রেনাল ক্যালকুলি বা কিডনিতে পাথর এর মত সমস্যা সৃষ্টি হয়।



চিত্র: রেনাল ক্যালকুলি

লেবু বা তেতুঁল জাতীয় টক ফলে সাইট্রিক অ্যাসিড বা টার্টারিক অ্যাসিড জাতীয় লঘু জৈব অ্যাসিড থাকে।



চিত্র :টার্টারিক অ্যাসিড



চিত্র: সাইট্রিক অ্যাসিড

এই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় অক্সালেট এর কেলাস গুলি দ্রবীভূত হয়। ফলে গলা মুখ চুলকালে বা কুটকুট করলে লেবু বা তেতুঁল খেলে উপকার পাওয়া যায়।

বিঃ দ্রঃ - ওল এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। এবং উপশম প্রক্রিয়াও একই।

collected

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+15 টি ভোট
3 টি উত্তর 1,214 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 279 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 711 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 355 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2022 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)
+6 টি ভোট
1 উত্তর 824 বার দেখা হয়েছে
01 জুলাই 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)

10,930 টি প্রশ্ন

18,630 টি উত্তর

4,748 টি মন্তব্য

878,203 জন সদস্য

21 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 21 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    240 পয়েন্ট

  2. QBES TechHub

    120 পয়েন্ট

  3. শাহাদাত

    110 পয়েন্ট

  4. ibuy88net

    100 পয়েন্ট

  5. Da88aicom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...