overthinking থেকে বার হওয়ার কোনো উপায় আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
873 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (7,940 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (7,940 পয়েন্ট)
+1 টি ভোট
করেছেন (7,940 পয়েন্ট)

Yasin Ahmed

তাই চলুন দেখে আসা যাক এসব নেতিবাচক চিন্তাগুলো মনে থেকে কীভাবে দূর করে দেয়া যায়:

১। ধৈর্য ধরুন

এলোমেলো চিন্তাকে দূর করে দিয়ে বাস্তবে ফিরে আসাটা শুরুতে একটু কষ্টকর লাগলেও করতে করতে অভ্যাস হয়ে যাবে। এজন্য, যখনই আপনি বাস্তবে ফিরে আসতে যাবেন, এমন কোনো কাজ দিয়ে ফিরে আসুন যা আপনাকে পুরোপুরি ব্যস্ত করে দেয়। চাইলে কোন চিন্তাগুলো এখন মাথায় ঘুরছে তা একটা লিস্ট করে ‘দুশ্চিন্তা ঘণ্টা’-র জন্য রেখে দিন।

২। যখনই অন্য খেয়াল মনে আসতে থাকবে, তখনই মনকে ফিরিয়ে আনুন

শুধুমাত্র নেতিবাচক না বরং কাজের ফাঁকে যেকোনো রকমের খেয়াল মনে আসলেই তাড়াতাড়ি তা ঝেড়ে ফেলে বাস্তবে ফিরে আসুন। কারণ এলোমেলো খেয়াল আসতে থাকলে আপনি টেরও পাবেন না যে আপনি কখন আবার খারাপ চিন্তা করা শুরু করেছেন।

৩। নেতিবাচক চিন্তাগুলোকে দূর করে দিতে পারে এমন কিছুর সংস্পর্শে থাকুন

কোনো বন্ধু, কিংবা পরিবারের কেউ, যার সাথে থাকলেই মন ভাল হয়ে যায় এমন কারো সাথে খারাপ চিন্তা মাথায় আসলেই কথা বলুন। আবার অনেক সময় অনেক সুগন্ধী কিংবা গান আমাদের পুরনো সুখকর স্মৃতি ফেরত নিয়ে আসে। এসব জিনিসের সাহায্য নিন।

৪। খারাপ চিন্তাগুলোকে চিনুন

কোন জিনিসটা নিয়ে আপনি বেশি ভাবছেন, কেন ভাবছেন তা বের করুন। এসব চিন্তা বেশিরভাগ সময়ই এমন হয়ে থাকে যে, এমন যদি হয় তবে অনেক খারাপ হবে কিংবা এমন কেন হল, নিশ্চয়ই অনেক খারাপ হয়েছে।

তাই নিজেকে বোঝান যে, আপনি কোনো জ্যোতিষী না। এসব অনুমান আপনার জন্য না। মনে রাখবেন, যা হয়, ভালোর জন্য হয় এবং যা হয়েছে, ভালোর জন্য হয়েছে। অনিশ্চয়তা আমাদের জীবনের একটা অংশ। একে গ্রহণ করতে শিখুন। একবার ভাবুন তো, এই অনিশ্চয়তা না থাকলে জীবনটা কেমন একঘেয়ে হয়ে যেত!

৫। ইতিবাচক মানুষগুলোর আশেপাশে থাকুন

সবসময় সবকিছু ইতিবাচকভাবে নেয়, হাসিখুশি থাকে এ ধরণের বন্ধু-বান্ধবগুলোর সাথে একটু ঘুরে আসুন, একটু সময় কাটান দেখবেন মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে।

৬। Be productive!

কোনো একটা শখ পালন করুন কিংবা একটু ক্যারিয়ারের দিকে ঝুঁকে যান। এতে করে আপনি সবসময় ব্যস্ততার মাঝে থাকবেন এবং এসব বাজে খেয়াল আপনার মাথায় আসার জায়গা পাবে না।

৭। কৃতজ্ঞ হোন

কৃতজ্ঞতা মানুষকে মহান করে তোলে। চিন্তা করুন, কোন জিনিসগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। এমনকি, আপনার জীবনের নেতিবাচক দিকগুলোকেও ইতিবাচকে রূপান্তর করে তার প্রতি কৃতজ্ঞ হোন। মনে করুন, আপনার শিক্ষক আপনাকে পরীক্ষার মাঝে অ্যাসাইনমেন্টের কাজ দিয়ে দিয়েছেন। এ নিয়ে কষ্ট না পেয়ে বরং ভাবুন যে ঐ শিক্ষক আপনাকে মাল্টি টাস্কিং শিখাচ্ছেন, আপনার প্রোডাক্টিভিটি বাড়াচ্ছেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞ হোন।

৮। কারো সহায়তা নিন

দুশ্চিন্তাগুলো মহামারী হয়ে গেলে, কোনো মনোবিজ্ঞানীর সহায়তা নিন। মনে রাখবেন, মানসিক অসুস্থতা সবচেয়ে বড় অসুস্থতা এবং মনোবিজ্ঞানীর কাছে যাওয়া মানে এই না যে আপনি পাগল হয়ে গেছেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
3 টি উত্তর 700 বার দেখা হয়েছে
+5 টি ভোট
2 টি উত্তর 1,031 বার দেখা হয়েছে
+6 টি ভোট
2 টি উত্তর 2,398 বার দেখা হয়েছে

11,051 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,559 জন সদস্য

21 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 21 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    360 পয়েন্ট

  2. Singhalindutries002

    200 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...