আলোর চেয়ে দ্রুত যাওয়া কি কখনো সম্ভব হবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
1,749 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (2,300 পয়েন্ট)

4 উত্তর

+1 টি ভোট
করেছেন (2,300 পয়েন্ট)
নাহিদা আফরিন-

এখনও সেরকম কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি। বিশেষ আপেক্ষিকতার নিয়মানুসারে, যদি আলো সত্যিই ভরহীন হয় তবে আলোর চেয়ে দ্রুতগামী কোন কিছুর অস্তিত্ব সম্ভবপরও নয়। যদি আলোর অতি সামান্য ভরও থাকে, তাহলে আলো নিজেই সর্বোচ্চ গতিবেগ (যাকে ‘আলোর বেগ’ বলা হয়) এর চেয়ে কম বেগে চলবে (সেক্ষেত্রে সর্বোচ্চ গতিবেগকে আর ‘আলোর বেগ’ বলা যাবেনা)। এই সর্বোচ্চ বেগের মান নির্দিষ্ট এবং এর চেয়ে দ্রুতগামী কোনো কিছুর অস্তিত্ব অসম্ভব বলেই মনে করা হয়।
করেছেন (100 পয়েন্ট)
ট্যাকিয়ন কণার কথা শুনেছেন কি? এর এখন পর্যন্ত কোনো বাস্তব উপস্থিতি নেই। কিন্তু বিজ্ঞানীরা এর উপস্থিতি নিয়ে আশাবাদী।

এক্স রশ্মি, কসমিক রে, তেজস্ক্রিয় রশ্মি, ধূমকেতু, ইত্যাদির মধ্যে খোঁজ চলছে। যা দিয়ে ভবিষ্যতে   অতি দ্রুত গতি সম্পন্ন রকেট তৈরি করা সম্ভব।
0 টি ভোট
করেছেন (2,020 পয়েন্ট)
স্পেশাল রিলেটিভিটি অনুসারে ভরযুক্ত বস্তু বেগ কখনো শুন্যস্থানে আলোর বেগের সমান হতে পারে না। তবে ১.কাল্পনিক কনা ট্যাকিয়ন এর ভর ঋণাত্বক। তাই এর গতি আলোর গতির বেশি হওয়া সম্ভব। স্পেশাল রিলেটিভিটি অনুসারে এর অস্তিত্ব অসম্ভব নয়৷ তবে এর খোঁজ এখনো পাওয়া যায়নি ২. স্পেস আলোর গতির বেশি গতিতে বৃদ্ধি পাচ্ছে। ৩. কোন কোন মাধ্যমে আলোর গতি c থেকে কমে যায়। তখন ঐ মাধ্যমে ভরযুক্ত বস্তুর গতিও ঐ মাধ্যমে আলোর গতি থেকে বেশি হতে পারে। কিন্তু c এর সমান বা বেশি না।
0 টি ভোট
করেছেন (6,150 পয়েন্ট)
স্বাভাবিকভাবে আলোর চেয়ে দ্রুতগতিতে চলা সম্ভব না।

তবে একটি কাল্পনিক প্রযুক্তি আছে যার মাধ্যম স্পেসের গতিকে ব্যবহার করে এক জায়গা থেকে অন্যত্র যাওয়া যায় আলোর চেয়ে বেশি গতিতে(যেহেতু স্পেসের গতি আলোর গতির চেয়ে বেশি)। এই প্রযুক্তির নাম ওয়ার্প ড্রাইভ টেকনোলজি। যদি কখনো এই প্রযুক্তি বাস্তবায়ন সম্ভব হয় তাহলে আলোর চেয়ে দ্রুতগতিতে  চলা সম্ভব হবে।
0 টি ভোট
করেছেন (8,580 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
আলোর চেয়ে দ্রুত গতিতে চলা অসম্ভব।

কেননা, আলোর চেয়ে দ্রুত গতিতে চললে আপনার সময় রিভার্স হয়ে যাবে। ফলে আপনি আগে কোনো ঘটনার ফলাফল দেখবেন, তারপর ঘটনাটি দেখবেন। যেমন: আলোর গতির চেয়ে বেশি গতিতে চললে আপনি যদি একটি ফলের দিকে ঢিল ছুঁড়েন, তবে আগে ফল পগতে দেখবেন তারপর ঢিলটিকে ছুটে যেতে দেখবেন। অর্থাৎ কজালিটি ইফেক্ট লংঘিত হবে যা বাস্তবতা বিরোধী।

আবার একমাত্র ফোটন ছাড়া ভরযুক্ত সকল কণাই হিগস ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে। আর হিগস ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট কররে আলোর সমান গতি কিংবা এর বেশি গতি অর্জন সম্ভব নয়। তাই ভরযুক্ত কোনো কিছুরই আরোর গতিতে বা তার চেয়ে বেশি চলা সম্ভব নয়।

তাই আলোর গতিতে ভরযুক্ত কোনো কিছুরই চলা সম্ভব না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 687 বার দেখা হয়েছে
16 এপ্রিল 2023 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md. Taseen Alam (8,580 পয়েন্ট)
+3 টি ভোট
2 টি উত্তর 839 বার দেখা হয়েছে
18 মে 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন PabonAhsanIvan (2,620 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 1,755 বার দেখা হয়েছে
17 অক্টোবর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন তানভীর. (220 পয়েন্ট)

10,922 টি প্রশ্ন

18,623 টি উত্তর

4,747 টি মন্তব্য

874,775 জন সদস্য

37 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 34 জন গেস্ট অনলাইনে
  1. Mynul

    470 পয়েন্ট

  2. Aviator Game

    180 পয়েন্ট

  3. bobbyanderson0

    140 পয়েন্ট

  4. mark1654

    140 পয়েন্ট

  5. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত মহাকাশ প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল চাঁদ ডিম বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত গ্যাস রঙ পাখি সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...