সূর্যের কিরণে গাছের পাতা উত্তপ্ত হয় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+5 টি ভোট
625 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (1,990 পয়েন্ট)
প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির প্রাণ, সবুজ প্রকৃতিকে সতেজতা দান করা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা সবই হচ্ছে গাছের মূলমন্ত্র।

গাছ শুধু প্রকৃতিকে সবুজ ও সুন্দরই করে না,এর সাথে মানুষের বেঁচে থাকার জন্য যে অক্সিজেন অপরিহার্য তারও যোগান দেয়।

মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন।গাছ আমাদের অক্সিজেন দেয় এবং আমরা যে কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করি তা গ্রহণ করে। গাছ কার্বন-ডাই-অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরী করে, খাদ্য তৈরির সময় যে অক্সিজেন উৎপন্ন হয় তা পরিবেশে ছড়িযে দেয়। আমরা এই অক্সিজেন গ্রহণ করে দেহের শ্বাসকার্য চালায়। এই তথ্য আমরা সবাই জানি।

কিন্তু আমরা কি জানি যে যখন গাছের পাতা কার্বন-ডাই-অক্সাইডের ও সূর্যের আলোর সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে তখন সূর্যের তাপে গাছের পাতা উত্তপ্ত হয় না কেন ! আজব হলেও গাছের ক্ষেত্রে এই ব্যাপারটি ঘটে।

দিবালোকে গাছের পাতা সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করার জন্য সূর্যের উপর নির্ভর করে। তাই স্বভাবতই সূর্যের প্রখর তাপে গাছের পাতা উত্তপ্ত হওয়ার কথা, কিন্তু তা হয় না। কারণ,গাছের পাতার নিচের অংশে পত্ররন্ধ ( Stomata) থাকে যা দিয়ে গাছ অক্সিজেন ও জলীয়বাষ্প ত্যাগ করে। সূর্যের তাপে পাতার পানি ক্রমাগত বাষ্প হয়ে বাইরে বেরিয়ে যায়। গাছের মূল থেকে ক্রমাগত পানি আবার পাতায় উঠে আসে। উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় জলীয় বাষ্প বের হয়ে যাওয়ার এ পদ্ধতিকে বলা হয় প্রস্বেদন ( Transpiration ) । আর এই কারণেই সূর্যের প্রচণ্ড তাপে গাছের পাতা উত্তপ্ত হয়ে যায় না। এই প্রস্বেদন প্রক্রিয়া গাছের পাতাকে সূর্যালোকেও শীতল বা ঠাণ্ডা রাখে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 459 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 800 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 497 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 595 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 619 বার দেখা হয়েছে

11,004 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,536 জন সদস্য

127 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 125 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. Singhalindutries002

    180 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...