কাঠের স্যাটেলাইট নাকি মহাকাশে যাবে! এটা কি আদৌ সত্য? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
339 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
কাঠ দিয়ে স্যাটেলাইট বানানোর লক্ষ্যে যৌথভাবে কাজ করছে সুমিতোমো ফরেস্ট্রি নামে জাপানের একটি প্রতিষ্ঠান এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়। বিভিন্ন দেশ থেকে বহু স্যাটেলাইট পাঠানোয় মহাকাশে জটলা-আবর্জনার সমস্যা বাড়ছে। এ সংকট নিরসনের জন্য ২০২৩ সালের মধ্যে কাঠের তৈরি স্যাটেলাইট বানানোর লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠান দুটি।
বিভিন্ন দেশ ও সংস্থা যে হারে বেশি বেশি স্যাটেলাইট বা উপগ্রহ পাঠাচ্ছে, এতে মহাকাশে আবর্জনার সমস্যা প্রকট হচ্ছে। কাঠের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠালে সেগুলো বায়ুমণ্ডলে ক্ষতিকর উপাদান বা ধ্বংসাবশেষ না ছড়িয়েই পুড়ে নিঃশেষ হবে।
কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জাপানের নভোচারী তাকাও দোই বলেছেন, 'যে স্যাটেলাইটই পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে, সেগুলো পুড়ে যায় এবং ছোট ছোট কণা তৈরি করে, যা বছরের পর বছর ধরে বায়ুমণ্ডলের উপরিভাগে ভাসতে থাকে। এগুলো পৃথিবীর পরিবেশের ওপর প্রভাব ফেলবে।'
তাকাও দোই নভোচারী হিসেবে ২০০৮ সালের মার্চে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়েছিলেন। ওই অভিযানের সময় বিশ্বের প্রথম মানব হিসেবে মহাকাশে বুমেরাং ছুড়েছেন তিনি। মাইক্রোগ্র্যাভিটিতে যাতে কাজ করে সেভাবেই নকশা করা হয়েছিল বুমেরাংটির।
সুমিতোমো গ্রুপ বলছে, তাপমাত্রা ও রোদের পরিবর্তনে অত্যন্ত সহনশীল কাঠের উপাদান বানানো হবে।
বিশেষজ্ঞরা আগে থেকেই মহাকাশের আবর্জনা পৃথিবীতে পড়ার বিষয়ে সতর্ক করে আসছেন। এসব আবর্জনা সরাতে এবং কমাতে বিভিন্ন পথ খুঁজে বের করার চেষ্টাও করছেন তারা।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুসারে, পৃথিবীর চারপাশে প্রায় ছয় হাজার উপগ্রহ আবর্তন করছে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ মহাকাশের আবর্জনা। গবেষণা প্রতিষ্ঠান ইউরোকনসাল্টের ধারণা, এই দশকে প্রতিবছর গড়ে ৯৯০টি উপগ্রহ মহাকাশে পাঠানো হবে। ২০২৮ সালের মধ্যে কক্ষপথে উপগ্রহের সংখ্যা হতে পারে প্রায় ১৫ হাজার।

©️ সমকাল

​​

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 357 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 1,304 বার দেখা হয়েছে
02 মে 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,340 পয়েন্ট)
+5 টি ভোট
1 উত্তর 394 বার দেখা হয়েছে
+14 টি ভোট
1 উত্তর 344 বার দেখা হয়েছে

10,932 টি প্রশ্ন

18,639 টি উত্তর

4,750 টি মন্তব্য

884,035 জন সদস্য

23 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 21 জন গেস্ট অনলাইনে
  1. Taz_riyan

    260 পয়েন্ট

  2. Sui

    140 পয়েন্ট

  3. Darina

    120 পয়েন্ট

  4. playb52uscom

    100 পয়েন্ট

  5. open88school

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার সাদা মস্তিষ্ক শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো পা উদ্ভিদ মন কি বিস্তারিত পাখি গ্যাস রঙ সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত বিড়াল গতি কান্না আম
...