মরুভূমিতে উটের দীর্ঘ সময় পানি পান করতে হয় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+14 টি ভোট
2,731 বার দেখা হয়েছে
"বাংলাদেশ ও বিশ্ব" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

3 উত্তর

+5 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

Zaima Ferdous Neha উটের কুঁজে পানি জমা থাকে এটি ভ্রান্ত একটি ধারণা।আসলে কুঁজে চর্বি পুরে রাখে উট। এর ওজন ৮০ পাউন্ড পর্যন্ত হওয়ার খবর মিলেছে। এ কারণে উট এক-দুই সপ্তাহ পর্যন্ত না খেয়ে টিকে থাকতে পারে। এখন কেউ কেউ বলতে পারেন এক গ্রাম চর্বি গলে তো এক গ্রামের বেশি পানি তৈরি হয়। কথা মিথ্যা নয়। কিন্তু আরো সত্য হলো, এটি উটের পানি তৈরির কাজে আসে না। কিন্তু কুঁজে চর্বি জমাতে বরং তার বেশি পানি খরচ হয়। তাহলে উট পানি কোথায় জমা রাখে? উত্তর হলো—রক্তকোষে এবং শরীরের আরো কিছু অংশে। তবে এর চেয়েও বড় কথা হলো উট খুব মিতব্যয়ী, হিসেব করে পানি খরচ করে। যেমন সে খুব অল্প পরিমাণ মূত্র ত্যাগ করে। অনেক প্রাণী বিশেষত শুষ্ক অঞ্চলে নিঃশ্বাস-প্রশ্বাস কাজে পানি বেশি ব্যয় করে, উট সে তুলনায় অনেক কম করে। তারপর ঘামানোর ব্যাপারে বলতে হয় উট খুবই কম ঘামে। শরীরের ভেতরেও উটের পানি ব্যবস্থাপনার কারসাজি আছে। তার রক্তকোষগুলো যখন তুলনামূলকভাবে শুকিয়ে আসে তখন পানি সরবরাহ করে শরীরের অন্য তরল অংশ। আরো ব্যাপার হলো, শরীরের মোট ওজনের ২৫ শতাংশ কমে না যাওয়া পর্যন্ত উট পানির অভাব সহ্য করে নিতে পারে। অথচ যেখানে অন্য স্তন্যপায়ীরা ১২-১৫ শতাংশ ওজন কমে গেলেই হৃদপিণ্ড বিকল হয়ে যাবার মতো জটিলতায় পড়ে। তাই মরুভূমির জাহাজখ্যাত উট এক-দুই সপ্তাহ পানি ছাড়াই মরুভূমিতে টিকে থাকতে পারে। তবে পিঠে ওজন চাপানো হলে দিনের সংখ্যা কমে তিন বা চার দিনে আসে।

0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
যেমন- খুব অল্প পরিমাণ মূত্র ত্যাগ করে,খুবই কম ঘামে, মরুভূমির প্রাণিদের নিঃশ্বাসের সাথে প্রচুর পানি বাষ্পাকারে বের হয়ে যায় কিন্তু উটের নিঃশ্বাসে খুব কম পানি বের হয় কারণ উটের নাসাপথ বেশ প্যাঁচানো ও নাকের ছিদ্র কপাটিকা যুক্ত এর ফলে নিঃশ্বাসের সাথে যে পানি থাকে তা পুনঃরায় শোষিত হয়।
0 টি ভোট
করেছেন (9,610 পয়েন্ট)
উটের পিঠের কুঁজে পানি জমা থাকে, যা ব্যাবহার করে উট দীর্ঘদিন বেঁচে থাকতে পারে।

এজন্য উটের মরুভূমিতে পানি পানের প্রয়োজন পড়ে না, যার কারণে ঊট মরুভূমিতে চলাচলের উপযুক্ত বাহন!

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
1 উত্তর 1,258 বার দেখা হয়েছে
22 অক্টোবর 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saniha (24,580 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 669 বার দেখা হয়েছে
20 ফেব্রুয়ারি 2022 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)
+13 টি ভোট
3 টি উত্তর 1,549 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 1,307 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 406 বার দেখা হয়েছে
22 অক্টোবর 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)

11,000 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,136 জন সদস্য

133 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 132 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. singhal1

    140 পয়েন্ট

  4. EricaCarl

    140 পয়েন্ট

  5. securehealth

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...