থার্মোস্ফেয়ারের তাপমাত্রা ২০০°-২০০০° সেলসিয়াস হওয়ার পরও সেখানে গরম অনুভব হয় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
363 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
সৈয়দ হাসবি-

পৃথিবীর প্রায় সর্ববহিস্থ দিকের বায়ুমন্ডল হচ্ছে থার্মোস্ফেয়ার, এখানে  তাপমাত্রা গড়ে ১০০০°C এর ও বেশি থাকে কিন্তু সেখানে ওই পরিমাণে গরম অনুভব হবেনা !

তাপ ও তাপমাত্রা এক জিনিস নয়, আমরা গরম অনুভব করি তাপের উপস্থিতির জন্য এবং ঠান্ডা অনুভব করি তাপের অনুপস্থিতির জন্য।  তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা অনুর গতির ফলে সৃষ্টি হয়, যেহেতু শক্তির রূপ পরিবর্তন হয় তাই অন্য শক্তিও তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে।অন্যদিকে তাপমাত্রা হচ্ছে কোন বস্তুর তাপীয় অবস্থা। তাপের একক জুল অন্যদিকে তাপমাত্রার একক কেলভিন/সেলসিয়াস/ফারেনহাইট।

তাপমাত্রা এক হলেও তাপ ভিন্ন হতে পারে যেমন দুইটি পানির পাত্র ১০০°C তাপমাত্রার করা হল,  একটি পাত্রে আছে ২ লিটার পানি অন্যটিতে আছে ১ লিটার পানি, এক্ষেত্রে দুটির তাপশক্তি কিন্ত সমান না ২য় টায়  তাপশক্তি অর্ধেক প্রথমটার থেকে, যদিও তাপমাত্রা সমান।  

থার্মোস্ফেয়ার পৃথিবীর বায়ুমন্ডলের শেষের দিকের স্তর তাই সূর্যের আলো এবং রেডিয়েশন সেখানেই বেশি পড়ে যা পরে অক্সিজেন এবং হাইড্রোজেন অনুতে গিয়ে তাপশক্তির রূপ নেয়। তাই সেখানে সেই তাপশক্তির কারণে তাপমাত্রা অনেক বেশি। কিন্তু সেখানে বায়ুর ঘনত্ব অনেক কম থাকায় বায়ুর অণুগুলো পরস্পরের সাথে কম সংঘর্ষ হয় এবং অনু চলাচলের গতিও কম, তাই সেখানে তাপ ও কম থাকে।  আমরা তাপ এর উপস্থিতি অনুভব করলেই গরম লাগে যা মূলত সেখানে কম ই, তাই ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুর এবং বহিস্থ অল্প ঘনত্বের বায়ুর তাপমাত্রা এক হলেও তাপ ভিন্ন। (Science Bee)

একই তাপমাত্রার রুমে বসে একই তাপমাত্রার পানিতে হাত রাখলে আপনার কাছে পানিকে ঠান্ডা মনে হবে, এক্ষেত্রে রুম এবং পানি উভয় এর তাপমাত্রা আপনার শরীরের থেকে কম, (science Bee)  তাপের ধর্মই হচ্ছে অধিক থেকে কমের দিকে গিয়ে সমতার চেস্টা করবে। বেশি তাপের সংস্পর্শে গেলে আপনার শরীর গরম হওয়া শুরু করে কারণ তখন শরীর তাপ শোষন করতে থাকে। পানির ঘনত্ব বাতাসের থেকে প্রায় ৭০০ গুণ বেশি, যখন শরীর ৪০°C তাপমাত্রার বাতসের সংস্পর্শে যাবে সেই বাতাস থেকে তাপ শোষন করতে থাকবে ফলে গরম লাগবে , কিন্তু ৪০°C পানির সংস্পর্শে গেলে বুঝার সুবিধায় ভাবুন যখন বাতাসের একটি অণুর থেকে তাপ শোষন করবে ঠিক সেই সময়ে বাতসের বদল পানি হলে ৭০০ টি অণু থেকে তাপ গ্রহণ করবে তাই তাপমাত্রা এক হলেও গরম অনেক বেশি লাগবে। ঠিক এমনি পৃথিবীর অভ্যন্তরীণ বায়ুর থেকে শেষ স্তরের বায়ুর ঘনত্ব অনেক কম তাই সেখানে তাপের আদান-প্রদান ও অনেক কম হয় এবং তাপ অনুভব ও অনেক কম হবে। থার্মোস্ফেয়ারে বাতসের ঘনত্ব এত কম হবার কারণ গ্রাভিটির প্রভাব অনেক কম,এই স্তরেই অনেক স্যাটেলাট চলাচল করে যা মাইক্রোগ্রাভিটি ধরা হয়।  

© Warman Hasbi | Science Bee-বিজ্ঞান পোকাদের গ্রুপ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 745 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,031 জন সদস্য

125 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 125 জন গেস্ট অনলাইনে
  1. bongda128com

    100 পয়েন্ট

  2. 123bcocom

    100 পয়েন্ট

  3. 53499org

    100 পয়েন্ট

  4. doithuong39net

    100 পয়েন্ট

  5. 281betsorg

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...