নাকের ভেতর শ্লেষ্মা লাল হওয়া কি কোনো রোগের লক্ষণ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
2,708 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (3,310 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (3,310 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর
নাহিদা আফরিন-
প্রচণ্ড শীতে আবহাওয়ার কারণে নাকের ভিতরে থাকা খুবই পাতলা কিছু মেমব্রেন শুকিয়ে ফেটে যায়, যার ফলে পরবর্তীতে একটা হাঁচি, কাশি, জোরে নিঃশ্বাস, নাক খোঁচানো কিংবা নাক ঝারার ফলেই সেই মেমব্রেন এর সাথে থাকা ছোট ছোট কিছু রক্তনালী ভেঙ্গে যায়। ফলস্বরূপ আপনার নাক দিয়ে রক্ত পড়ছে।
এমতাবস্থায় মাথা ঠান্ডা রাখুন, কারণ মাথা গরম হয়ে গেলে আর কোনোকিছুই সঠিকভাবে করতে পারবেন না এবং নাক মাটি বরাবর তাক করে রাখুন অর্থাৎ একটু ঝুঁকে পরুন যেনো ভুলক্রমে আপনি রক্ত গিলে না ফেলেন, গিলে ফেললেও তেমন কোনো সমস্যা নেই, কারণ দেখা যাবে আপনি না চাইলেও একটু রক্ত গিলে ফেলবেন, তবে অন্যান্য নানা স্বাস্থ্যবিধির কারণেই বলছি রক্ত না গিলতে। আঙ্গুল দিয়ে নাকের ছিদ্র চাপ দিয়ে বন্ধ করে রাখুন এবং আপাতত মুখ দিয়ে নিঃশ্বাস গ্রহণ করুন। নাকের উপর এমতাবস্থায় আইস প্যাক ব্যবহার করতে পারেন। ৫-১০ মিনিট অপেক্ষা করুন। রক্ত ঝরা বন্ধ হলে ধীরে ধীরে নাক ঝেড়ে রক্ত জমে থাকলে তা পরিষ্কার করে ফেলুন। নাকে আঙ্গুল দিতে ইচ্ছে করবে ঠিকই কিন্তু ইচ্ছেটা মাটিচাপা দিয়ে দিন। যদি ১৫-২০ মিনিট পরও রক্ত ঝরা বন্ধ না হয়, কাউকে সঙ্গে নিয়ে ডক্টরের কাছে চলে যান।
এর থেকে রেহাই পেতে বুঝতেই পারছেন নাকের ভিতরটাকে শুষ্কতা কিংবা বাহিরের কোনো আঘাত থেকে থেকে বাঁচাতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। কটন বাড নিয়ে তাতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নাকের ভিতর হালকা একটা প্রলেপ দিয়ে দিন। এছাড়া আপনি চাইলে নাকের জন্য তৈরি কিছু স্যালাইন ব্যবহার করতে পারেন। ধূমপান থেকে বিরত থাকুন। অতিরিক্ত পরিমাণে ঠান্ডা কিংবা অ্যালার্জির ঔষধ সেবন থেকে বিরত থাকুন। নখ ব্যবহার করে নাক খোঁচাবেন না। কিংবা এতো বেশি খোঁচাবেন না, জোরে ঘসবেন না কিংবা ঝারবেন না। ব্যাস।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 520 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 25,698 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 705 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 713 বার দেখা হয়েছে
20 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 389 বার দেখা হয়েছে
15 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)

11,047 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,334 জন সদস্য

45 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 45 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    320 পয়েন্ট

  2. Singhalindutries002

    160 পয়েন্ট

  3. dholeraplot

    120 পয়েন্ট

  4. Yuzu451

    120 পয়েন্ট

  5. draktim240

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...