মানুষের স্মৃতিশক্তি হারিয়ে গেলে নামধাম সব ভুলে যায় কিন্তু ভাষা ভুলে যায় না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+14 টি ভোট
3,060 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

2 উত্তর

+3 টি ভোট
করেছেন (123,400 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
Mobin Sikder-

এটির কারণ হচ্ছে মস্তিষ্কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রে অন্যটি হয়না।

আমাদের মস্তিষ্কের দুইটি অংশ দ্বারা কথা বলা নিয়ন্ত্রিত হয়। তারা হচ্ছে সেরেব্রাল কর্টেক্সের ব্রোকাস এরিয়া এবং ভার্নিক এরিয়া। আমাদের কথা বলা এই দুই অংশের উপর অধিকাংশে নির্ভরশীল কিন্তু স্মৃতিশক্তি এদের উপর নির্ভরশীল নয়। আবার দেখবে, কথা বলার জন্য মাসল মেমোরির ও ব্যবহার হয়, স্মৃতিশক্তি ক্ষতি হবার সময় এই মাসল মেমোরিরও তেমন ক্ষতি হয় না। এজন্য তারা কথা ঠিকই বলতে পারে কিন্ত আগের কথা মনে করতে পারে না অথবা নতুন কথা শিখতে কষ্ট হয়।

যদি এই দুইটি এরিয়া ক্ষতিগ্রস্ত হয় তবেই সে আর কথাও বলতে পারবে না।

চলো আরেকটু গভীরে চিন্তা করি। আসলে মস্তিষ্কে আমরা দুইভাবে বিভক্ত করতে পারি।একটি হচ্ছে Declarative(implicit) এবং অন্যটি হচ্ছে Procedural(explicit) । আবার Declarative Memory এর দুইটি অংশ, একটি হচ্ছে semantic ( যেখানে মানুষ খুব সাধারণ বিষয়গুলো আয়ত্ত করে যেমন ২+২=৪ অথবা বাংলাদেশের রাজধানীর নাম কি!) , অন্যটি হচ্ছে Episodic (যেখানে বিভিন্ন স্মৃতির কাজগুলো হয়ে থাকে যেমন তোমার ১৩ তম জন্মবার্ষিকীতে কি রঙের কেক কেটেছিলে)।

তো এই সিস্টেমগুলো একে অন্যের থেকে আলাদা, যখন কেউ স্মৃতিশক্তি হারায় সে মূলত ইপিসোডিক মেমোরি লস করে। যেহেতু সিস্টেমগুলো আলাদা স্থানে রয়েছে সেহেতু সে খুব সাধারণ বিষয়গুলো মাথায় রাখতে পারে।

এর বিপরীত টাও ঘটতে পারে যেখানে সিমেন্টিক মেমোরি লস করলে কিন্তু ইপিসোডিক মেমোরি ঠিক থাকলো, সেক্ষেত্রে সেই মানুষটি খুব সাধারণ বিষয়গুলো মাথায় রাখতে পারবে না কিন্তু ঠিকই সে অতীতের ঘটনাগুলো মাথায় রাখতে পারবে।

তাহলে আমরা পুরো বিষয়টির একটা সারমর্ম টানতে পারি যে মেমোরি লস মানেই পুরো মেমোরি নষ্ট হয়ে যাওয়া না। একটা ফাংশন নষ্ট হয়ে যাওয়া মাত্র, একাধিক ও নষ্ট হতে পারে।
+3 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

কিছুদিন চর্চা করলে এরা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় রুপান্তরিত হয় এবং পরের বার করতে গেলে, যেমন, কিছুদিন সাঁতার চর্চা করার পরে আবারো পানিতে নামলে সচেতন ভাবে সাঁতার কাটতে হয় না বরং স্বয়ংক্রিয় ভাবেই হাত-পা নির্দিষ্ট ভঙ্গিতে নড়তে শুরু করে।এটাকে ইমপ্লিসিট মেমোরি বলে। চর্চার মাধ্যমে শেখা। ড্রাইভিং, সাঁতার, মিউজিক এসবের মতো। 
 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+10 টি ভোট
2 টি উত্তর 10,270 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 647 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 393 বার দেখা হয়েছে

10,916 টি প্রশ্ন

18,616 টি উত্তর

4,747 টি মন্তব্য

873,717 জন সদস্য

49 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 48 জন গেস্ট অনলাইনে
  1. Aviator Game

    180 পয়েন্ট

  2. mark1654

    140 পয়েন্ট

  3. Fayahal Bin Kadry

    120 পয়েন্ট

  4. kk55fashion

    100 পয়েন্ট

  5. Dotaseerlive

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা আগুন লাল মনোবিজ্ঞান গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...