চকোলেট কিভাবে তৈরি করা হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
492 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Nahida Afrin-

চকলেট তৈরির মূল উপকরণ হলো কোকোয়া গাছের বীজ! দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় এলাকা আমাজন উপত্যকার উদ্ভিদ এটি। কোকোয়া গাছের বৈজ্ঞানিক নাম Theobroma cacao। গ্রীক ভাষায় Theos মানে ঈশ্বর এবং broma মানে খাদ্য। অর্থাত্‍ এটি ঈশ্বরের খাদ্য! কোকোয়া গাছ খুব বেশি বড় হয় না। বড়জোর ২০-২৫ ফুট পর্যন্ত উঁচু হয়। এটি চিরসবুজ বৃক্ষ এবং গাছের পাতা গাঢ় সবুজ রঙের। কাণ্ড ও ডালে সাদা ও গোলাপি রঙের ছোট ছোট, থোকা থোকা ফুল ফোটে। কোকোয়া ফল দেখতে অনেকটা নাশপাতির মতো। পেকে গেলে মেটে লাল বা হলুদ রং ধারণ করে। ভেতরে ছোট ছোট বীজ থাকে। এই বীজ শুকিয়ে নিয়ে গাজানোর পর তা গুঁড়ো করা হয়। এই গুঁড়ো থেকেই তৈরি হয় চকলেট।

আসলে চকলেট তৈরিতে কোকোয়া ব্যবহার করা হয় দুভাবে। এর গুঁড়ো অথবা কোকোয়ার মাখন। সাধারণ মিষ্টি চকলেট বা মিল্ক চকলেটে ব্যবহার করা হয় কোকোয়ার মাখন, চিনি, দুধ ও অন্যান্য উপকরণ। এতে কোকোয়ার গুঁড়ো মেশানো হয় না। ডার্ক চকলেট তৈরিতে ব্যবহার করা হয় কোকোয়ার গুঁড়ো।

প্রায় তিনশ বছর ধরে আমেরিকা ও মেক্সিকোতে কোকোয়া গাছের চাষ হচ্ছে। এর ব্যবহারের সবচেয়ে পুরোনো পাওয়া গেছে লিখিতভাবে। এটি লেখা হয়েছিল খ্রীষ্টপূর্ব ১১০০ অব্দে! মেসোআমেরিকান লোকেরা কোকোয়া থেকে তৈরি করত বিশেষ ধরনের পানীয়। ক্রিস্টোফার কলম্বাস ১৪৯৫ সালে মধ্য আমেরিকা থেকে কোকোয়ার বীজ ইউরোপে নিয়ে আসে। চকলেট পানীয় তৈরি করতে ইউরোপীয়রা এতে দুধ ও চিনি যোগ করে, যা মেক্সিকানরা করত না! পরে ফরাসীরা এই গাছের সন্ধান পায়। ১৬৫৭ সালে এক ফরাসী নাগরিক 'চকলেট হাউস' প্রতিষ্ঠা করে একে জনপ্রিয় করে তোলেন। দীর্ঘদিন চকলেট পানীয় হিসেবেই খাওয়া হতো।

১৯ শতকে Briton John Cadbury প্রথম চকলেটকে শক্ত আকার দিতে সক্ষম হন। বর্তমান সময়ের আধুনিক চকলেট বারের তিনিই জনক। ১৮৯০ থেকে ১৯৫০ সালে কোকোয়া চাষের প্রসার ঘটে। আমেরিকা-মেক্সিকো তো বটেই, এর চাষ শুরু হয় আইভরি কোস্ট, ঘানা, নাইজেরিয়া ও ক্যামেরুনে। মালয়েশিয়া, নিউগিনি ও ইন্দোনেশিয়াতেও কোকোয়া চাষ করা হয়।

চকলেট নানা উপলক্ষের উপহার হিসেবে বেশ জনপ্রিয়। নববর্ষ, ঈস্টার, বড়দিন, জন্মদিন, ভালবাসা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের চকলেট তৈরি করে থাকে চকলেট কোম্পানিগুলো। ডিম, খরগোশ, মুদ্রা ও হৃদয় আকৃতির চকলেট সবচেয়ে বেশি জনপ্রিয়।

চকলেট নিয়ে গবেষণারও অন্ত নেই! যাঁরা নিয়মিত চকলেট খান, তাঁদের স্ট্রোকের ঝুঁকি কমে যায় এমনটা বলেছেন সুইজারল্যান্ডের কিছু গবেষক। তাঁরা প্রায় ৩৩ হাজারের বেশি নারীর ওপর একটা জরিপ চালিয়ে এই তথ্য দেন। তবে চকলেট অধিক পরিমাণে খাওয়া যাবে না। চকলেটে চর্বি ও চিনি থাকায় এতে উচ্চ পরিমাণে ক্যালরিও আছে! ডার্ক চকলেটে কোকোয়ার পরিমাণ বেশি থাকায় তা বেশি উপকারী।এ গবেষণাটি করেছেন ইতালির লেককুইল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ৯০ জন বয়স্ক, স্মৃতিশক্তি লোপ পাওয়া রোগীর ওপর এ পরীক্ষণটি করা হয়। বৃদ্ধদের টানা আট সপ্তাহ কোকো পানীয় পান করানো হয় বিভিন্ন মাত্রায়। উচ্চ মাত্রার পানীয় যাঁদের দেয়া হয়েছিল, তাঁদের স্মৃতিশক্তি বাড়তে দেখা যায়!

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
1 উত্তর 2,223 বার দেখা হয়েছে
25 ফেব্রুয়ারি 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)
+6 টি ভোট
3 টি উত্তর 645 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 478 বার দেখা হয়েছে
03 মার্চ 2021 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hasan Rizvy Pranto (39,270 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 1,052 বার দেখা হয়েছে
06 মার্চ 2022 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন R Atiqur (43,950 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 721 বার দেখা হয়েছে
19 ফেব্রুয়ারি 2022 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন R Atiqur (43,950 পয়েন্ট)

10,968 টি প্রশ্ন

18,678 টি উত্তর

4,750 টি মন্তব্য

886,583 জন সদস্য

32 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. deepasreegi

    120 পয়েন্ট

  4. queensfloor

    100 পয়েন্ট

  5. vaoroizzpcc

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...