পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকে পরি না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+11 টি ভোট
1,468 বার দেখা হয়েছে
"জ্যোতির্বিজ্ঞান" বিভাগে করেছেন (350 পয়েন্ট)

3 উত্তর

+4 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
পৃথিবী ঘূর্ণনের কারণে আমদের উপর একধরণের কেন্দ্রবর্হিমুখী বল প্রযুক্ত হয়, ফলে আমরা ছিটকে পড়ার উপক্রম হই।কিন্তু পৃথিবী তার নিজের দিকে প্রচন্ড বলে আমাদেরকে আকর্ষণ করছে, যে কারনে আমরা কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে সেটা কিছুদূর গিয়ে পৃথিবীর আকর্ষনের কারনে আবার নিচের দিকে ফিরে আসে।এখন পৃথিবীর এই আকর্ষণ বল এর ঘূর্ণনজনিত কারণে সৃষ্ট বহির্মুখী বলের তুলনায় অনেক বেশি। তাই আমরা ছিটকে পড়ি না।
0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
এর কারণ হলো: পৃথিবী ঘূর্ণনের কারণে আমদের উপর একধরণের কেন্দ্রবহির্মুখী বল প্রযুক্ত হয়, ফলে আমরা ছিটকে পড়ার উপক্রম হই।কিন্তু পৃথিবী তার নিজের দিকে প্রচন্ড বলে আমাদেরকে আকর্ষণ করছে, যে কারনে আমরা কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে সেটা কিছুদূর গিয়ে পৃথিবীর আকর্ষনের কারনে আবার নিচের দিকে ফিরে আসে।এখন পৃথিবীর এই আকর্ষণ বল এর ঘূর্ণনজনিত কারণে সৃষ্ট বহির্মুখী বলের তুলনায় অনেক বেশি। তাই আমরা ছিটকে পড়ি না।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)

পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘুরতে সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট । পৃথিবীর পরিধি প্রায় ৪০, ০৭৫ কিলোমিটার। সুতরাং নিরক্ষরেখার কাছে ঘূর্ণন গতি প্রায় ৪৬০ মিটার / সেকেন্ড ।

এত তীব্র গতিতে প্রতি মুহূর্তে ঘুরে চলা সত্ত্বেও আমরা তবে এমনভাবে ছিটকে যাই না কেন ?

image

আসলে এখানে আমাদের সহায়তা করে সেই বিশেষ অভিকেন্দ্র বল । তবে নাগরদোলার মত এটা কোন শক্ত দড়ি নয় । এটি হল পৃথিবীর মাধ্যাকর্ষণ বল । এই মাধ্যাকর্ষণ বল আমাদের ছিটকে যেতে বাধা প্রদান করে।

এবার প্রশ্ন হল আমরা এই ঘূর্ণন অনুভব করতে পারি না কেন ?

আপনি একটা এরোপ্লেনে উঠে কোথাও যাচ্ছেন । এরোপ্লেনটা আকাশে তার উড়ান শুরু করার পর আপনি কি তার গতিকে অনুভব করতে পারেন ? এর কারণ হল প্লেনটি সমান বেগে উড়ে যাচ্ছে আর আপনিও প্লেনের সাথে পাল্লা দিয়ে একই গতিবেগে ছুটে যাচ্ছেন । তবে প্লেনটা মাটি স্পর্শ করার সময় আমরা সেই বেগ অনুভব করতে পারি কেন ? কারণ প্লেনটি আস্তে আস্তে তার গতিবেগ কমিয়ে নিজেকে থামানোর চেষ্টা করছে এবং আপনার শরীর জাড্য ধর্মকে (inertia ) মান্যতা দিয়ে নিজের বেগের পরিবর্তন করতে বাঁধা দিচ্ছে। এরফলে আমরা তখন ঝাঁকুনি অনুভব করব।

পৃথিবীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে । পৃথিবী সমান গতিবেগে নিজের অক্ষের চারিদিকে ঘুরে যাচ্ছে এবং আমরা ও আমাদের পরিবেশ তার অঙ্গ হিসাবে ঘুরছে । তাই আমরা পৃথিবীর ঘূর্ণনকে অনুভব করতে পারি না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+9 টি ভোট
2 টি উত্তর 468 বার দেখা হয়েছে
+8 টি ভোট
6 টি উত্তর 6,768 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 365 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 326 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 389 বার দেখা হয়েছে

10,995 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,360 জন সদস্য

60 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 59 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. EricaCarl

    140 পয়েন্ট

  3. securehealth

    140 পয়েন্ট

  4. buyadd

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...