আমাদের খিদে পেলে বা পেট ভরে গেলে পেটে আওয়াজ হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+22 টি ভোট
1,343 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (105,570 পয়েন্ট)
বন্ধ করেছেন
এই চিরকূট সহকারে বন্ধ করা হয়েছে : প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে  ৷

1 উত্তর

+13 টি ভোট
করেছেন (15,170 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
খালি পেট বা ভরা পেট যেকোনো সময় এই শব্দের সৃষ্টি হতে পারে, তবে খাদ্যের অনুপস্থিতিতে শব্দের তীব্রতা বেশি হয়। প্রাচীন কালে গ্রিকরা এই পেট ডাকার ঘটনাটির কিন্ত একটি বেশ সুন্দর নামকরণ করেছিলেন - borborygmi (উচ্চারণ করার ধৃষ্টতা দেখালাম না) যার ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় 'rumbling'। পেট ডাকা বলতে যে শব্দের কথা বোঝানো হয় তা কিন্তু শুধুমাত্র স্টমাক বা পাকস্থলী থেকে সৃষ্টি হয় তাই নয়, small intestine বা ক্ষুদ্রান্তও এর জন্য দায়ী। আমাদের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্রাক্ট (gastrointestinal tract) একটি ফাঁপা নলের মতো যা পেশী বা smooth muscle এর সমন্বয় গঠিত। আমরা যখন খাবার খাই, এই পেশীগুলি ক্রমাগত সংকুচিত ও প্রসারিত হয়ে খাদ্যবস্তুকে তরল এবং গ্যাসীয় পদার্থের সাথে এই ট্রাক্টের মধ্যে দিয়ে নিয়ে যায়। এই ঘটনাকে বলা হয় পেরিস্টলসিস (peristalsis)। আর পেশীর সংকোচন এবং প্রসারণের ফলে পেট ডাকার মতো শব্দের সৃষ্টি হয়।Nervous system বা স্নায়ুতন্ত্র আমাদের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের পেশীর ইলেক্ট্রিক্যাল ইম্পালস্ এর তারতম্য ঘটিয়ে পেরিস্টলসিস সৃষ্টি করে। এর ফলে পাকস্থলীর পেশীগুলি মিনিটে প্রায় ৩ বার এবং ক্ষুদ্রান্তের পেশীগুলি মিনিটে প্রায় ১২ বার একটি নির্দিষ্ট ছন্দে সংকোচন-প্রসারণ ঘটায়। যখন আমাদের খিদে পায় অর্থাৎ খাদ্যের অনুপস্থিতিতে রক্তে সুগার বা শর্করার মাত্রা কমে যায়। এর ফলে পাকস্থলীতে অবস্থিত রিসেপ্টরগুলি ইলেক্ট্রিক্যাল এক্টিভিটির (migrating myoelectric complex) একটি রিফ্লাক্স সৃষ্টি করে যা স্নায়ুতন্ত্রে সিগন্যাল হিসাবে প্রেরিত হয়। প্রায় ২ ঘন্টা বা তার বেশি পেট খালি থাকলে এই সিগন্যাল সৃষ্টি হয় যা পেশী সংকোচনের কারণ। ক্রমে, এই সংকোচন পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র এবং পৌষ্টিকতন্ত্রের বাকি অংশে সঞ্চারিত হয়ে যায়। আর আমরা 'পেট ডাকার' মতো শব্দ শুনতে পাই (rumbling noise)। অর্থাৎ, সাদা বাংলায় বললে এই দাঁড়ায় যে, খিদে পেলে পেট ডাকাডাকি করে আমাদের জানান দেয় যে তাকে এখনই কিছু খাবার দেওয়া দরকার। এই ঘটনা একবার শুরু হলে ১০ থেকে ২০ মিনিট তা স্থায়ী হয়। এর পর প্রতি ১-২ ঘন্টা অন্তর তা পুনরাবৃত্তি হয় যতক্ষন না পর্যন্ত খাবার পাকস্থলীতে পৌঁছায়। বিভিন্ন হরমোনের প্রভাবে এই শব্দের স্থায়িত্ব এবং তীব্রতার তারতম্য ঘটে থাকে।
করেছেন (15,170 পয়েন্ট)
তথ্যসূত্র:

https://www.scientificamerican.com/article/why-does-your-stomach


Stomach Growling Clipart

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 996 বার দেখা হয়েছে
30 জুন 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)

10,982 টি প্রশ্ন

18,689 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,826 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 23 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. elize89e

    120 পয়েন্ট

  5. Nusrat11

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...