দীর্ঘস্থায়ী মাথা ব্যথার প্রতিকার কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+22 টি ভোট
234 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (105,570 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (25,810 পয়েন্ট)
Abrar Islam Ador

বেশ যন্ত্রণাদায়ক একটি বিষয় হলেও মাথা ব্যথা কিন্তু খুব সাধারণ একটি সমস্যা। প্রত্যেকে জীবনের কোনো না কোনো সময় মাথা ব্যথায় আক্রান্ত হন। এটি আসলে কোনো রোগ নয়, একটি উপসর্গ।
অনেক কারণে মাথা ব্যথা হতে পারে। থা ব্যথার নিৰ্দিষ্ট কারণ নেই। গবেষণা মতে, প্রায় ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ শুধুমাত্র চিন্তা বা দুঃশ্চিন্তার কারণে মাথা ব্যথায় ভুগে থাকেন।

মাথা ব্যথার সাধারণ কিছু কারণ হলো—
*সাইনাস
*ক্লান্তি
*পানিশূন্যতা
*পর্যাপ্ত ঘুমের অভাব
*দুশ্চিন্তা ও অতিরিক্ত মানসিক চাপ
*অতিরিক্ত ব্যথানাশক ব্যবহার বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
*সর্দি-কাশি
*মাথায় আঘাত, টিউমার
*ইনফেকশন
*দাঁতের রোগ
*খুব ঠাণ্ডা পানীয় বা খাবার দ্রুত খাওয়া ইত্যাদি।
*অতিরিক্ত মদ্যপান, ধূমপান
আর এই উপরোক্ত কোনো কারণ যদি আপনার প্রতি দিনের সঙ্গী হয়ে যায় তাহলে এই মাথা ব্যথা আপনার নিত্যদিনের সাথী হয়ে যাবে এবং দীর্ঘস্থায়ী রূপ নিবে।

দীর্ঘস্থায়ী মাথা ব্যথা থেকে ওষুধ ছাড়া প্রতিকার পেতে হলে আপনাকে অবশ্যই কিছু জিনিস মেনে চলতে হবে.
যেমনঃ

আকুপ্রেসার :  ঘাড় ও মাথায় প্রেসার পয়েণ্টে আকুপ্রেসার থেরাপি প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যেই মাথা ব্যথা কমে যায়।

গোসল : হালকা গরম পানিতে গোসল করলে মাথা ব্যথা কমে।

পানি পান : প্রতিনিয়ত পানি পান করতে হবে. পানি পান করলে দেহের আর্দ্র ভাবে কমে যায় এবং দেহ শীতল হয়ে উঠে আর মাথা ব্যথা কমে যায়.

লবঙ্গ : কিছু লবঙ্গ তাওয়ায় গরম করে তা একটি রুমালে মুড়ে নিয়ে কিছুক্ষণ ঘ্রাণ নিলে মাথা ব্যথা দূর হয়।

পুদিনাপাতা : পুদিনাপাতায় রয়েছে ম্যানথল ও ম্যানথন, যা মাথা ব্যথা দূর করতে বেশ কার্যকর।

আপেল : এক টুকরো আপেলের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে খেলে মাথা ব্যথা কমে।

আদা : সমপরিমাণ আদা ও লেবুর রস মিশিয়ে খেলে বা একটু টাটকা আদা কয়েকবার চিবিয়ে খেলে মাথা ব্যথা দূর হয়।

বরফ : বরফের প্যাক ঘাড়ে বা মাথায় কিছুক্ষণ ধরে রাখলে মাথা ব্যথা, বিশেষ করে মাইগ্রেনের ব্যথা অনেকটাই কমে যায়।

হাসি-খুশি মন : মাথাব্যথার কার্যকর উপায় হলো মনকে ইতিবাচক এবং পজিটিভ দিকে ডাইভার্ট করা। এতেও মাথা ব্যথা দূর হয়। সবসময় হাসিখুশি থাকলে মন ফুরফুরা থাকলে মাথা ব্যথা থেকে পরিত্রান পাওয়া যায়.

সপ্তাহে ৫-৬ দিন মাথা ব্যথা হলেই সেটা দীর্ঘস্থায়ী মাথা ব্যথা বলে ধরা হয়. আর সেই ক্ষেত্রে এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে ভালো সুফল পাওয়া যায়.

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+20 টি ভোট
1 উত্তর 232 বার দেখা হয়েছে
23 সেপ্টেম্বর 2020 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন HABA Audrita Roy (105,570 পয়েন্ট)
+21 টি ভোট
1 উত্তর 231 বার দেখা হয়েছে
+19 টি ভোট
1 উত্তর 226 বার দেখা হয়েছে
21 সেপ্টেম্বর 2020 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন HABA Audrita Roy (105,570 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 770 বার দেখা হয়েছে

11,022 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,793 জন সদস্য

10 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 10 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. draktim240

    120 পয়েন্ট

  3. Betbdt1com1

    100 পয়েন্ট

  4. idr666co

    100 পয়েন্ট

  5. 8xbetlinkbond

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...