শীত প্রধান অঞ্চলে মাছ কীভাবে বাঁচে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+18 টি ভোট
2,550 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (105,570 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
মাছ তো পানিতেই থাকে।আর শীতপ্রধান দেশে দেখা যায় পানি বরফ হয়ে যায়।

বিশুদ্ধ পানিকে ঠাণ্ডা করতে থাকলে তার ঘনত্ব বাড়তে থাকে। এভাবে ঠাণ্ডা করতে থাকলে দেখা যায়, পানির তাপমাত্রা কমে ৪ ডিগ্রি সেন্টিগ্রেডে এলে পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়। মজার ব্যাপার হচ্ছে, এরপর পানিকে ঠাণ্ডা করলেও তার আর ঘনত্ব বাড়ে না, বরং তা ধীরে ধীরে কমতে থাকে। শূন্য ডিগ্রি বা তার কম তাপমাত্রায় পৌঁছলে পানি জমে বরফে পরিণত হয়। আর বরফের ঘনত্ব পানির চেয়ে কম হয়। ফলে তার ওজনও পানির চেয়ে কম হয়। আর তোমরা তো জানোই, কোনো জিনিস পানির চেয়ে ওজনে হালকা হলে সেটা পানিতে ভাসবে। এ কারণেই বরফ পানিতে ভাসে। আর পানির এ বিশেষ গুণের কারণেই শীতপ্রধান দেশের নদী, নালা, পুকুর, হ্রদের পানি জমে বরফ হয়ে গেলেও তার মাছ মরে না। বরফ যেটুকু জমে তা পানির চেয়ে হালকা হওয়ায় পানির ওপরের স্তরে ভেসে ওঠে। ফলে নিচের স্তরে মাছ বা অন্যান্য জলজ প্রাণী দিব্যি সাঁতার কেটে ঘুরে বেড়ায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
1 উত্তর 331 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 727 বার দেখা হয়েছে
08 জানুয়ারি 2023 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Jihadul Amin (6,150 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 370 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 499 বার দেখা হয়েছে

11,059 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,862 জন সদস্য

35 জন অনলাইনে রয়েছে
4 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    440 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...