চায়ের মধ্যে কি এমন কিছু আছে যা অলসতা দূর করে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
529 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)
চায়ে থাকা উপাদান গুলোর মাঝে অন্যতম হলো ক্যাফেইন ও ট্যানিক এসিড। এই উপাদানদ্বয় আমাদের স্নায়ুতে উদ্দীপনা সৃষ্টি করে ও স্নায়ুকে সজাগ রাখতে সাহায্য করে। এর ফলে চা খেলে আমাদের সাধারণত ঘুম আসেনা। কিন্তু আপনি যদি বেশি পরিমানে চা পান করেন সেক্ষেত্রে ধীরেধীরে আপনার দেহে এর প্রতিক্রিয়া কমে আসবে, ফলে চা পান করলেও তা ঘুম দূর করতে তেমন কার্যকর ভূমিকা রাখতে পারবেনা।

এছাড়াও যাদের ক্যাফেইন টলারেন্স কম, তারা দিনের যেকোনো সময় চা পান করলেও সহজে ঘুমাতে পারেন না। কিন্তু যাদের টলারেন্স ভালো তারা ঘুমের আগে চা পান করলেও ঠিকঠাক ঘুমিয়ে যাবেন।

চায়ে থাকা অ্যান্টি অক্সিডেন্ট পরিমাণমত খাওয়া আমাদের দেহে ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। ক্যাফেইন তেতো স্বাদযুক্ত যা পরিমান মতো গ্রহণ করলে আমাদের শরীরের অনেক উপকার করে আবার মাত্রারিক্ত গ্রহণ করলে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চা ক্লান্তি ও অবসাদ দূর করতে সাহায্য করে, দেহে ক্ষতিকর পুঞ্জীভূত বিষাক্ত পদার্থ নিষ্কাশন করে যা মাথা ব্যাথা বা মাইগ্রেনের কষ্ট লাঘব করতে যথেষ্ট উপকারী।

অতিরিক্ত চা কফি খাওয়া শুধু অনিদ্রা বা অপর্যাপ্ত ঘুমের কারণ নয় বরং এটি একজনকে দুর্বল ও অস্থির এবং উদ্বিগ্ন করে দিবে। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। এছাড়াও এর ফলে হৃস্পন্দন বেড়ে যেতে পারে যা পরবর্তীতে হার্টের বিভিন্ন সমস্যা হয়ে দাঁড়াবে, বয়স্কদের হাড়ের ক্ষয় করে এবং গর্ভবতীদের এই ক্যাফেইনের বিক্রিয়ার ফলে বদ হজমের সৃষ্টি করে। তাছাড়াও অনেকের মতে, অতিরিক্ত চা পান করলে আসক্তির সৃষ্টি হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 385 বার দেখা হয়েছে
+7 টি ভোট
1 উত্তর 1,091 বার দেখা হয়েছে
+9 টি ভোট
4 টি উত্তর 1,672 বার দেখা হয়েছে

10,994 টি প্রশ্ন

18,693 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,794 জন সদস্য

20 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 20 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. securehealth

    140 পয়েন্ট

  3. BuyAtivan

    120 পয়েন্ট

  4. realmentalh

    120 পয়েন্ট

  5. brownrobert

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...