নাকের ড্রপ দেওয়ার পর তা গলার পেছনের অংশ দিয়ে মুখে চলে আসাটা খুবই সাধারণ বিষয় এবং অল্প পরিমাণে এটি পেটে গেলে সাধারণত বড় কোনো ক্ষতি বা গুরুতর সমস্যা হয় না। আমাদের নাক এবং গলা ভেতরের দিক থেকে একে অপরের সাথে যুক্ত থাকায় ড্রপের তরল অংশটি সহজে মুখে চলে আসতেই পারে। তবে, নাকের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে,
১। ড্রপ নেওয়ার সময় মাথা অতিরিক্ত পেছনের দিকে ঝুঁকিয়ে খুব জোরে শ্বাস টানবেন না।
২। ড্রপ দেওয়ার পর অন্তত ২ মিনিট ওই অবস্থানে থাকুন যাতে ওষুধটি গলায় না গিয়ে নাকের ভেতরেই শোষিত হতে পারে।
৩। ড্রপ মুখে চলে এলে তা গিলে না ফেলে সঙ্গে সঙ্গে থুথু দিয়ে ফেলে দেওয়ার চেষ্ঠা করবেন এবং পানি দিয়ে ভালো করে কুলকুচি বা গড়গড়া (Gargle) করে মুখ ধুয়ে নিবেন।
সোর্সঃ
১। https://health.clevelandclinic.org/how-to-use-nasal-spray
২। https://ubiehealth.com/doctors-note/throat-spray-nasal-spray-down-throat-side-effect-711e1