কেউ যদি ১ ঘণ্টা ধরে শুধু চিৎকার করে, কতটুকু শক্তি উৎপন্ন হবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
290 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (5,740 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (5,740 পয়েন্ট)
স্বাভাবিকভাবে মানুষ এক ঘণ্টা ধরে চিৎকার করতে পারবেনা বিভিন্ন কারনে।

 

তাও ধরে নেই কেউ একজন এক ঘণ্টা ধরে চিৎকার করলো। তবে সে খুবই সামান্য পরিমাণ শব্দ শক্তি উৎপন্ন করবে।

 

বিভিন্ন তথ্যসূত্র মতে, একটি সাধারণ কথোপকথনের শব্দ সাধারণত 60-70 ডেসিবেল (decibel) থাকে, যা প্রায় 1 × 10–6 থেকে 1 × 10–5 ওয়াটের(watts per square meter) সমান। চিৎকার করলে এই শব্দটি আরও জোরে হয়, যা 80-100 ডেসিবেলের (dB) মধ্যে হতে পারে। এর মানে হল, চিৎকার করার সময় উৎপন্ন শব্দ শক্তি 1 × 10–4 থেকে 1 × 10–2(0.001) ওয়াট পর্যন্ত হতে পারে। খুব জোরে চিৎকার করলে এই পরিমাণ 0.1 ওয়াট পর্যন্ত হতে পারে।

 

        আমি ধরে নিলাম যে চিৎকার করবে তার চিৎকারে প্রায় ০.০০১ ওয়াট শক্তি আছে।

 

         এক ঘণ্টা মানে হলো ৩৬০০ সেকেন্ড।

 

        সেই হিসাবে, এক ঘণ্টা চিৎকার করলে মোট শক্তি উৎপন্ন হবে মাত্র ৩.৬ জুল

 

          (0.001 ওয়াট×3600 সেকেন্ড)

 

এই শক্তির পরিমাণ এতটাই নগণ্য যে তা দিয়ে এক কাপ চা গরম করা তো অনেক দূরের কথা, এক গ্রাম পানির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্যও তা যথেষ্ট নয় (এর জন্য প্রায় ৪.২ জুল শক্তি প্রয়োজন)।

 

যদিও চিৎকার করতে শরীরে অনেক ক্লান্তি আসে এবং অনেক বেশি ক্যালোরি খরচ হয়, কিন্তু শব্দ শক্তি হিসেবে যা উৎপন্ন হয় তা একেবারেই সামান্য।

লেখা: Khairul Alam Ferdous

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 643 বার দেখা হয়েছে
02 জানুয়ারি 2024 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saima akter Sathi (450 পয়েন্ট)
+11 টি ভোট
1 উত্তর 7,123 বার দেখা হয়েছে
28 অক্টোবর 2020 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৪ (15,710 পয়েন্ট)
+1 টি ভোট
4 টি উত্তর 969 বার দেখা হয়েছে
05 জানুয়ারি 2022 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md. Arafat Hasan (16,190 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 789 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,668 জন সদস্য

73 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 73 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. vsunwincom

    100 পয়েন্ট

  4. yyrrappscom

    100 পয়েন্ট

  5. Cakhiatvcio

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...