বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে জীববৈচিত্র্য বেশি দেখা যায় কি কারনে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
10,673 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (750 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (1,860 পয়েন্ট)
বিষুব অঞ্চলে জীববৈচিত্র্য বেশি থাকার কারণ জলবায়ু!  বিষুব অঞ্চলের জলবায়ু নাতিশীতোষ্ণ হয়,এই অঞ্চলে পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়, আবার অতিরিক্ত গরম বা ঠান্ডা পরে না এবং ভৌগোলিক অবস্থানগত কারণে বিষুব অঞ্চলে জীববৈচিত্র্য বেশি!
0 টি ভোট
করেছেন (4,160 পয়েন্ট)

পৃথিবীর মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ করা যায় ক্রান্তীয় অঞ্চলে। এই অঞ্চলের অনেক প্রজাতিই এখনও মানুষের অজানা। এই অঞ্চলে জীববৈচিত্র্য সমৃদ্ধির প্রধান কারণগুলি হল一

(১) স্থিতিশীল জলবায়ু : পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলের জলবায়ু স্থিতিশীল। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগেও এখানকার জলবায়ুর তেমন কোনও পরিবর্তন হয়নি। এর ফলে এখানে বিভিন্ন প্রজাতিগুলি দীর্ঘকাল ধরে তাদের অস্তিত্ব বজায় রেখেছে।

(২) উষ্ণ ও আর্দ্র জলবায়ু : এখানকার উষ্ণ ও আর্দ্র জলবায়ু বহু প্রাণী ও উদ্ভিদ জন্মানাের জন্য অনুকূল।

(৩) পর্যাপ্ত সূর্যালোক : সারাবছরই এখানে পর্যাপ্ত সূর্যালোেক পাওয়া যায়। তাই এখানে উদ্ভিদের সালােকসংশ্লেষ প্রক্রিয়া খুব ভালাে হয় এবং অঙ্কুরােদগমও সহজ হয়। সেই কারণে এখানে বহুপ্রজাতি এবং বহুসংখ্যার উদ্ভিদ সমাবেশ দেখা যায়।

(৪) প্রজননের উচ্চ হার : এখানে বহু প্রজাতির জীবের একত্র সহবস্থান লক্ষ করা যায়। তা ছাড়া এক একটি প্রজাতির জীবের সংখ্যাও অনেক বেশি। সেই সমস্ত প্রজাতির মধ্যে মিলনের মাত্রাও বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই জীববৈচিত্র্য অনেক বেশি।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,430 জন সদস্য

83 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 83 জন গেস্ট অনলাইনে
  1. xs88art

    100 পয়েন্ট

  2. 79Kingday1

    100 পয়েন্ট

  3. tipclub25org

    100 পয়েন্ট

  4. good88makeup

    100 পয়েন্ট

  5. dmc777org

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...