এক্সেলেরেটর কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
932 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (1,810 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (1,260 পয়েন্ট)
গতিবর্ধক ব্যক্তি বা বস্তু কে এক্সেলেটর বলে।
0 টি ভোট
করেছেন (4,150 পয়েন্ট)

এক্সেলেরেটর কি

কোনো প্রোগ্রামের কোনো কমান্ডকে কম্পিউটারের কীবোর্ডের কোনো কি দিয়ে এক্সেস করা গেলে কীবোর্ডের সেই কী-কে এক্সেলেরেটর কী বলে। এটি শর্টকাট কী বা হট কী নামেও পরিচিত। যেমন: উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহৃত অধিকাংশ প্রোগ্রামে একটি নতুন ফাইল খোলার জন্য কীবোর্ডে Ctrl+N কী-দ্বয় একত্রে চাপতে হয়। এটি একটি এক্সেলেরেটর কী।

 

এছাড়া তড়িৎ চার্জযুক্ত মৌলিক কণিকা এবং আয়নসমূহের গতিশক্তি বৃদ্ধির কাজে ব্যবহৃত যন্ত্রের নাম কণাত্বক (Particle Accelerator)। এসব মৌলিক কণিকা হল ইলেকট্রন, প্রোটন অথবা চার্জযুক্ত পারমাণবিক নিউক্লিয়াস (চার্জহীন বলে নিউট্রন এ যন্ত্র দ্বারা ত্বরিত হবে না)। নিউক্লীয় এবং কণিকা-পদার্থবিজ্ঞানের মৌলিক গবেষণা এবং তেজস্ক্রিয় বিকিরণ পদ্ধতির চিকিৎসায় এর ব্যবহার ব্যাপক।

প্রথম ত্বরকযন্ত্র ব্যবহার করা হয় ১৯৩২ সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতে। এটি তৈরি করেন জে. ডি, ককক্রফট (Cockcroft) এবং ই. টি. এম. ওয়ালটন (Walton)। লিথিয়ামকে প্রোটন কণা দ্বারা আঘাত করার কাজে এটি ব্যবহৃত হয়। ১৯২৮ সালে নরওয়েতে রফ ওয়াইডরো (Rolf Wideroe) অন্য আর এক ধরনের কণাত্বক তৈরি করেন যার নাম লিনিয়ার একসেলারেটর। বর্তমানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন শ্রেণির কণাত্বক তৈরি হয়েছে। বিজ্ঞানীরা ক্রমশ উন্নতমানের কণাত্বক তৈরিতে কৃতকার্য হচ্ছেন। দু' ধরনের কণাত্বক উল্লেখযোগ্য- সরলরৈখিক (Linear accelerator) এবং বৃত্তাকার (Cyclic accelerator)।

সরলরৈখিক ত্বরক বেতার কম্পাঙ্কের সীমার মধ্যে পর্যাবৃত্ত তড়িৎক্ষেত্র প্রয়োগ করে কণাকে ত্বরিত করে । বৃত্তাকার বা চক্ৰত্বরক চৌম্বক বল প্রয়োগ করে আয়নকে কুণ্ডলী আকৃতি পথে ঘুরিয়ে ঘুরিয়ে গতিশক্তি বৃদ্ধি করে। এ ধরনের ত্বরকের নাম সাইক্লোট্রন, সিনক্রোট্রন এবং বিটাট্রন। সম্প্রতি ১৯৯০ এর দশকে এ ক্ষেত্রে আবিষ্কৃত যন্ত্র হচ্ছে অত্যাধুনিক স্টোরেজ রিং (Storage Ring)।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 2,364 বার দেখা হয়েছে
20 জুলাই 2022 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন RH Nirob (130 পয়েন্ট)
+2 টি ভোট
5 টি উত্তর 1,173 বার দেখা হয়েছে

10,969 টি প্রশ্ন

18,679 টি উত্তর

4,750 টি মন্তব্য

887,196 জন সদস্য

71 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 70 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2060 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. abrarwasif

    140 পয়েন্ট

  4. misbah09

    120 পয়েন্ট

  5. deepasreegi

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি সমস্যা মন কি বিস্তারিত রঙ মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...