মোমের দহন; মোমের জ্বলন;মোমের গলনে কি ধরনের পরিবর্তন ঘটে - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
4,356 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (1,810 পয়েন্ট)
প্রতিটা উত্তর ৫-৭ বাক্যে দিতে হবে

2 উত্তর

0 টি ভোট
করেছেন (1,780 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
যে পরিবর্তনের ফলে শুধু পদার্থের বাহ্যিক আকার বা অবস্থার পরিবর্তন হয় কিন্তু তা কোনো নতুন পদার্থে পরিণত হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। মোমে তাপ দেওয়া হলে তা গলে তরল মোমে পরিণত হয় এবং তা মোমবাতির গা বেয়ে নিচে নেমে ঠান্ডা হয়ে কঠিন মোমে পরিণত হয়। এখানে, মোমের কঠিন থেকে তরল এবং তরল থেকে পুনরায় কঠিন হওয়া হলো মোমের ভৌত পরিবর্তন।

আবার, যে পরিবর্তনে কোন পদার্থের আণবিক গঠন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে একটি ভিন্নধর্মী নতুন পদার্থ তৈরি হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। মোমবাতিতে যখন আগুন জ্বালানো হয়, তখন কিছু মোম তরলে রুপান্তরিত হয়ে মোমের সূতা বেয়ে উপরে উঠে আগুনের জ্বালানি হিসাবে কাজ করে। এতে করে মোম জ্বলে গিয়ে জলীয়বাষ্প ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন  করে। এই জলীয়বাষ্প ও কার্বন ডাই অক্সাইডকে পূর্বের মোম হিসাবে আর পাওয়া যায় না। কারণ, এরা সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থ। অর্থাৎ, এখানে মোমের রাসায়নিক পরিবর্তন ঘটে।

সুতরাং, বলা যায়, মোমকে তাপ প্রদান করা হলে তাতে একই সাথে ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে।
0 টি ভোট
করেছেন (350 পয়েন্ট)
মোম একটি জৈব যৌগ। আমরা মোম জ্বালালে মোমের ২ ধরণের পরিবর্তনই হয়। যথা - রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন।

ভৌত পরিবর্তন - মোম জ্বালালে যে মোম তরল হয়। এবং তরল মোম আবার তাপ পেয়ে গ্যাসীয় মোমে পরিণত হয়।

রাসায়নিক পরিবর্তন - গ্যাসীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন-ড্রাই-অক্সাইড, জলীয় বাষ্প, তাপ ও আলো উৎপন্ন করে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
2 টি উত্তর 1,878 বার দেখা হয়েছে
16 জানুয়ারি 2023 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fariha akther (1,810 পয়েন্ট)
+9 টি ভোট
1 উত্তর 349 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2020 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 640 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 347 বার দেখা হয়েছে

10,984 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,598 জন সদস্য

39 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 37 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. draktim240

    120 পয়েন্ট

  3. okviptopus2

    100 পয়েন্ট

  4. 789clubsloan

    100 পয়েন্ট

  5. ichtea

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...