ঝি ঝি ধরা: কেন ধরে, উদ্বেগের কোন কারণ আছে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
683 বার দেখা হয়েছে
"লাইফ" বিভাগে করেছেন (6,760 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (8,590 পয়েন্ট)
হাত-পায়ে ঝি ঝি ধরার উপসর্গটির নাম টেম্পোরারি প্যারেসথেসিয়া। সবাই এই ঝি ঝি ধরার অনুভূতি জানে। তাই এই বিষয়ে লিখে লেখা বড় করছি না।

এখন আসি এর কারণে। সাধারণত যদি কেউ দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকে কিংবা কোনো অঙ্গের উপর দীর্ঘক্ষণ চাপ দিয়ে রাখে তখন সেই অঙ্গে রক্ত চলাচলকারী রক্তনালিগুলোর রক্ত পরিবহন বাধাগ্রস্ত হয়। ফলে ওই অংশের রক্তে থাকা অক্সিজেন ঠিকভাবে সরবরাহ হয় না। আবার একই কারণে সেখানে যে স্নায়ু আছে সেগুলো কোনো উদ্দীপনা বা সংকেত মস্তিষ্কে পাঠানোর ক্ষেত্রে বাধা পায়। কিন্তু হঠাৎ সেই অংশ থেকে চাপ সরে গেলে সেখান দিয়ে অনেক রক্ত প্রবাহিত হতে শুরু করে। একই সাথে সেই স্থানের স্নায়ুগুলোও হঠাৎ করে মস্তিষ্কে সংকেত পাঠাতে শুরু করে। তাই মস্তিষ্ক এই হঠাৎ থেমে গিয়ে আবার ফিরে আসা সংকেতকে ভুল করে সুঁচ ফোটার মতো অনুভূতি তৈরি করে। এই সুঁচ ফোটার মতো অনুভূতিকে বলে Pins and Needles।

এছাড়াও ডায়াবেটিস আক্রান্তদের সুগার লেভেল বেড়ে গেলে, মেরুদণ্ডে আঘাত জনিত সমস্যা থাকলে বা পেরিফেরাল আর্টারাল ডিজিজ হলে এই সমস্যা হতে পারে। Carpel Tunnel Syndrome (অনেক্ষণ ধরে ফোন হাতে নিয়ে কাজ করা বা কীবোর্ডে কাজ করার ফলে হাতে পিনপিন অনুভূতি)- এর কারণেও ঝি ঝি ধরতে পারে যদিও হাত কয়েকবার ঝাঁকি দিলে সেরে যায়।

স্বাভাবিকভাবে চাপ পড়ার কারণে এরকম সমস্যা হলে উদ্বেগের কিছু নেই। এক্ষেত্রে এই ঝিম ধরা অনুভূতি বেশিক্ষণ থাকে না। আবার ঝিম ধরা অঙ্গ টানটান করে রাখলেও ভালো ফল পাওয়া যায়। কিন্তু এই ঝি ঝি ধরা যদি বারংবার হয় এবং দীর্ঘক্ষণ স্থায়ী হয়, তবে অবশ্যই ডাক্তার দেখিয়ে নেয়া উচিত।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
2 টি উত্তর 864 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 5,272 বার দেখা হয়েছে
25 ফেব্রুয়ারি 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+12 টি ভোট
1 উত্তর 759 বার দেখা হয়েছে

11,008 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,766 জন সদস্য

87 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 86 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    260 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...