বাবল ফুলানোর পাইপের আকৃতি যেরকমই হোক, বাবল সবসময় গোল হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
477 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (7,950 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (7,950 পয়েন্ট)

Mariyam Mou : এর মূল কারণ হলো, সাবান পানি মধ্যে থাকা সারফেস টেনশন। এটা এক রকমের আকর্ষণ শক্তি, যা পানির অণুগুলোকে আকর্ষণ বলে টেনে এনে তাকে সম্ভাব্য ক্ষুদ্রতম আকার প্রদান করে। 

দেখা গেছে, যত রকম আকার বস্তু ধারণ করতে পারে সেই সকলের মধ্যে গোলাকৃতি বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল সবচেয়ে কম। পিরামিড, ঘন, ত্রিভুজ বা অনিয়মিত কোণের বাহিরের দিককার তলের যে ক্ষেত্রফল আছে তার চেয়ে ওই পরিমাণ পদার্থের তৈরি গোলকপৃষ্ঠের ক্ষেত্রফল কম। পাইপে ফু দিলে সাবান এর পানি ফুলে ওঠে এ অবস্থায় পাইপ থেকে মুক্ত করার সাথে সাথে সেটা সারফেস টেনশনের প্রভাবের কারনে গোলাকার ধারণ করে। বুদবুদের ভেতরের থাকা বাতাস বাইরের দিকে চাপ দেয় আর সারফেস টেনশনের শক্তি তাকে সমভাবে চাপ দিয়ে রাখে। বাতাসের চাপ বেশি হলে বুদবুদ ফেটে যাবে, আর কম হলে চুপসে যাবে। বাবল গামের বেলায়ও প্রায় একই ব্যাপার ঘটে। তবে এখানে সারফেস টেনশনের পরিবর্তে গামের রাবারের স্থিতিস্থাপক শক্তি কাজ করে। সারফেস টেনশনের মতো স্থিতিস্থাপক শক্তিও সব সময় রাবারকে ক্ষুদ্রতম আকার দেওয়ার চেষ্টা করে। বাবল গাম মুখের বাতাসে ফুলিয়ে তুললে রাবারের স্থিতিস্থাপক শক্তি তাকে ভেতরের দিকে চাপ দেয়। এই দুই চাপের ভারসাম্য তাকে বেলুনের মতো গোল করে রাখে।

0 টি ভোট
করেছেন (9,390 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

বাবল  স্থিতিস্থাপক শক্তি তাকে ভেতরের দিকে চাপ দেয়। এই  চাপের ভারসাম্য তাকে বেলুনের মতো গোল করে রাখে

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
1 উত্তর 508 বার দেখা হয়েছে
03 নভেম্বর 2020 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৪ (15,710 পয়েন্ট)
0 টি ভোট
2 টি উত্তর 1,192 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 629 বার দেখা হয়েছে
15 নভেম্বর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 650 বার দেখা হয়েছে
28 জুন 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,850 পয়েন্ট)
+17 টি ভোট
2 টি উত্তর 10,518 বার দেখা হয়েছে

10,909 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,747 টি মন্তব্য

871,795 জন সদস্য

45 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 45 জন গেস্ট অনলাইনে
  1. পলি হাসান

    140 পয়েন্ট

  2. sunwinclubeu

    100 পয়েন্ট

  3. gamebaidoithuongs

    100 পয়েন্ট

  4. insaaf878

    100 পয়েন্ট

  5. 777xstore

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...