বেলুন গোল হয় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
720 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

পৃথিবী গোল। সূর্য গোল। চাঁদ গোল। এই মহাশূন্যও গোল। তাহলে বেলুন গোল হবে না কেন? গোল হওয়ার গৌরব থেকে কেন সে বঞ্চিত হবে? কিন্তু বেলুনের ইচ্ছা অনুযায়ী কি বেলুনের আকার ঠিক হবে? বেলুন কেন চৌকোণা নয়, কেন পিরামিডের মতো নয়?


ফুঁ দিয়ে ফোলালেই বেলুন গোল হয়ে যায় কেন? বেলুনের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটির কারণেই বেলুন গোলাকার ধারণ করে। ফুঁ দিলে বেলুনের রাবারের আবরণে চাপ পড়ে, সেটি ফুলে ওঠে এবং একই সঙ্গে ভেতরের বাতাসের চাপের সমান ও বিপরীত চাপ প্রয়োগ করে।
স্থিতিস্থাপক উপাদানের প্রধান গুণ হলো, তা এমনভাবে প্রসারিত হয় যেন ন্যূনতম পৃষ্ঠতল (সারফেস এরিয়া) ধারণ করতে পারে। চৌকোণা, পিরামিড বা অন্য যেকোনো আকৃতির চেয়ে গোলাকার বস্তুর পৃষ্ঠতল সবচেয়ে কম। তাই বেলুন গোলাকার।

ফুঁ দিয়ে আরও বেশি বাতাস দিলে সেই অনুপাতে বেলুনও ফুলে ওঠে, গোলাকার রূপ বজায় রেখে। তবে স্থিতিস্থাপকতার সীমা অতিক্রম করলে বেলুন ফেটে যায়।
প্রায় একই ধরনের কারণে সাবানের বুদ্‌বুদের আকার গোল। তবে পার্থক্য হলো, সাবানগোলা পানির সারফেস টেনশনের (পৃষ্ঠটান) কারণে তা গোলাকার ধারণ করে। এক টুকরা পাটকাঠি সাবানপানিতে ডুবিয়ে অপর প্রান্ত দিয়ে ফুঁ দিলে তার চাপে সাবানপানি বেলুনের মতো ফুলে ওঠে। ভেতরের বাতাস বাইরের দিকে চাপ সৃষ্টি করে, এর বিপরীতে সাবানপানি ভেতরের দিকে সমান চাপ প্রয়োগ করে। এই সময় সামান্য আঠালো সাবানপানি সারফেস টেনশনের কারণে ন্যূনতম পৃষ্ঠতল ধারণ করে, যা গোলাকার।

তথ্যসূত্র: প্রথম আলো

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 178 বার দেখা হয়েছে
+17 টি ভোট
2 টি উত্তর 10,647 বার দেখা হয়েছে
+20 টি ভোট
3 টি উত্তর 2,926 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 566 বার দেখা হয়েছে
+1 টি ভোট
3 টি উত্তর 718 বার দেখা হয়েছে
15 নভেম্বর 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

898,858 জন সদস্য

60 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 60 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. Nisorgo Nipun

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. tn88autos

    100 পয়েন্ট

  5. tk886red

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...