রামসে হান্ট সিন্ড্রোম কী এবং কেন হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
283 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

এটি মূলত মুখের স্নায়ুর রোগ। রামসে হান্ট সিন্ড্রোম যে ভাইরাসের দ্বারা হয় সেই একই ভাইরাস চিকেন পক্সেরও কারণ। চিকেন পক্স থেকে সেরে ওঠার পর এই ভাইরাসটি আপনার স্নায়ুতে থেকে যেতে পারে। বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরে সক্রিয় হয়ে উঠে এই ধরনের বিরল রোগের জন্ম দেয়। এই রোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুখের স্নায়ু। এর ফলে মুখের একটি অংশ বেঁকে যায়। চোখের পাতা শিথিল হয়ে যায়। এক্ষেত্রে দ্রুত চিকিৎসা না শুরু হলে পুরোপুরি বধির হয়ে য়াওয়ারও আশঙ্কা থাকে।

এই রোগের উপসর্গগুলি কী কী?

১) কানের ভিতরে এবং বাইরে ফোস্কা সহ লাল ফুসকুড়ি।

২)কানের ব্যথা।

৩) চোখ বন্ধ করতে অসুবিধা।

৪) চোখ ঘোরানা ও নড়াচড়ার অনুভূতি হ্রাস পাওয়া।

৫) স্বাদের পরিবর্তন।

৬) স্বাদের অনুভূতি হ্রাস পাওয়া।

@আনন্দবাজার পত্রিকা

চিকিৎসা কী কী?
-স্টেরয়েড জাতীয় ওষুধ প্রয়োগ করা হয় অনেক সময়, যেমন প্রিডনিসোন। এটি শক্তিশালী অ্যান্টিইনফ্লেমেটরি ড্রাগ। অ্যান্টিভাইরাল ওষুধ, যেমন অ্যাসাইক্লোভির বা ভ্যালাসাইক্লোভির দেওয়া হয় অনেক সময়।

কখনও কখনও স্টেরয়েড দিয়েও ব্যথা অব্যাহত থাকলে শক্তিশালী পেইনকিলার ওষুধেরও প্রয়োগ করা হয়। মুখের দুর্বলতা থাকাকালীন, চোখ পুরোপুরি বন্ধ না হওয়ার পর কর্নিয়াতে আঘাত যাতে না লাগে, তার জন্য  চোখের প্যাচ ব্যবহার করা যেতে পারে।
রাতে চোখের লুব্রিকেন্ট এবং দিনের বেলায়  টিয়ারড্রপ ব্যবহার করা যেতে পারে যাতে চোখ শুকিয়ে না যায়। মাথা ঘোরার উপসর্গ থাকলে,  সেই ওষুধের পরামর্শ দেওয়া হয়।

0 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
1 উত্তর 357 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 419 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 352 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 330 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 339 বার দেখা হয়েছে

10,959 টি প্রশ্ন

18,669 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,757 জন সদস্য

33 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 33 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1520 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. thankyoujpnet

    100 পয়েন্ট

  4. huubet2nett

    100 পয়েন্ট

  5. Sunwin17com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম চাঁদ বৃষ্টি কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...