ফল কেন এবং কীভাবে পাকে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
1,297 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (2,350 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
সাধারণত ফলের ভিতর এনজাইম থাকে। বিভিন্ন ফলে বিভিন্ন এনজাইম। এই এনজাইম ফল পাকাতে সাহায্য করে। বেশি এনজাইম নিঃসৃত হলে ফল একসময় পচে যায় যেমন কলা।

- সাদমান
0 টি ভোট
করেছেন (43,950 পয়েন্ট)

ফল স্বাভাবিকভাবে পাকে একটি হরমোনের জন্য, নাম হলো ইথিলিন। ফল পাকার জন্য বিশেষভাবে ইথিলিন (ethylene) দায়ী। সাধারন তাপমাত্রায় ইথিলিন একটি গ্যাস, যার আণবিক গঠন হল CH2=CH2। এটিকে ফাইটোহরমোন বলা হয়।

 

যদি কাঁচা ফল গাছ থেকে তুলে নিয়ে ইথিলিনের সংস্পর্শে রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে ফলে পাক ধরবে। আর কার্বাইড ও বাতাসের জলীয় বাষ্পে অ্যাসিটিলিন নামে একটা গ্যাস তৈরি হয়, যা অনেকটা ইথিলিনের মতো গুণসম্পন্ন। যার জন্য ফল পেকে যায়। 

 

কাচা ফলে থাকে প্রচুর ক্লোরোফিল। আর থাকে সামান্য জ্যান্থোফিল ও ক্যারোটিন। ফল পাকতে শুরু করলে নতুন করে ক্লোরোফিল তৈরী বন্ধ হয়ে যায় এবং আগের গুলোও নষ্ট হয়ে যায়। অন্যদিকে রঙ্গিন ক্যারোটিন, জ্যানথোফিল, এর পরিমাণ বাড়তে থাকে। এর ফলে সবুজ রং পরিবর্তন হয়ে হলুদ (জ্যানথোফিল বেশি হলে) কমলা (ক্যারোটিন বেশি হলে) লাল (লাইকোপিন বেশি হলে) ইত্যাদি বর্ণের হয়। ফল গাছ থেকে পেড়ে এনে ঘরে রাখলেও ক্লোরোফিল তৈরী বন্ধ হয়ে যায়। এবং বৈশিষ্ট্য অনুযায়ী ফলের রং হলুদ, কমলা বা লাল হয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 950 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2022 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 779 বার দেখা হয়েছে
25 অক্টোবর 2021 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
3 টি উত্তর 1,389 বার দেখা হয়েছে
01 নভেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 681 বার দেখা হয়েছে
19 অক্টোবর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Anupom (15,280 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 485 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,931 জন সদস্য

207 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 204 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. Carmen97S194

    100 পয়েন্ট

  3. 789clubsbrcom

    100 পয়েন্ট

  4. hubet88zcom

    100 পয়েন্ট

  5. Lodetructuyenio

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...