আমাদের জিহবা কি দিয়ে তৈরী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
705 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (15,280 পয়েন্ট)

3 উত্তর

+1 টি ভোট
করেছেন (15,280 পয়েন্ট)
জিহ্বা হলো আমাদের মুখের ভেতরের বিশেষ ধরনের পেশিসমৃদ্ধ একটি প্রত্যঙ্গ। এটা সব সময় ভেজা থাকে। মিউকোসা নামের অর্ধস্বচ্ছ আবরণী কলা দিয়ে এটা গঠিত। এ স্তরের নিচে রক্তনালী ও পেশির আধিক্য থাকায় মিউকোসার রং গোলাপী দেখায়। এর পুরোটাই খুব ক্ষুদ্র আকারের বিন্দু বিন্দু উঁচু উপাদানে গঠিত। এদের বলা হয় প্যাপিলা। এই প্যাপিলার জন্যই জিহ্বা বেশ খসখসে। প্যাপিলার উপরিভাগজুড়ে রয়েছে হাজার হাজার স্বাদ গ্রহণকারী অঙ্কুর। এগুলো স্বাদ গ্রহণে সাহায্য করে।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
অসুস্থতা কিংবা সুস্থতা প্রকাশ করার জন্য জিহ্বার ভূমিকা অপরিসীম। জিহ্বাকে স্বাস্থ্যের সূচক বলা হয়। কেননা জিহ্বা একজন ব্যক্তির সুস্থতার লক্ষণ কিংবা অসুস্থতার লক্ষণ খুব স্পষ্টভাবেই জানান দেয়। এই কারণে চিকিৎসকরা প্রাথমিক পর্যায়ে সুস্থতা পর্যবেক্ষণ শুরু করেন জিহ্বা দিয়ে। জিহ্বা না থাকলে কিন্তু আপনি কথা বলতে পারতেন না।
0 টি ভোট
করেছেন (33,350 পয়েন্ট)
মানব জিহ্বার মুখবিবরের নিচের অংশে মাইলোহ্যায়েড নামক মাংসল পেশির ওপরে অবস্থিত। এর দুই পাশ ও ওপরের তল থেকে মাড়ি পর্যন্ত একটি পাতলা শ্লৈষ্মিক ঝিল্লি বা মিউকাস পর্দা দ্বারা আবৃত থাকে। মিউকাস পর্দা সাব-ম্যাক্সিলারি ও সাব-লিঙ্গুয়াল লালাগ্রন্থির লালাক্ষরণ গ্রহণ করে।
জিহ্বা ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত। এর ওপরের পৃষ্ঠ কর্কশ এবং নিচের পৃষ্ঠ অর্থাৎ তলদেশ মসৃণ। জিহ্বার উপরিভাগে স্বাদ গ্রহণে সহায়ক যে অসংখ্য ছোট গুটিকা থাকে তাদের স্বাদকোরক বলে। আমাদের জিহ্বায় প্রায় ১০,০০০টি স্বাদকোরক থাকে। স্বাদকোরকের মধ্যে স্বাদগ্রাহী কোষ ও ধারক কোষ থাকে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 69 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 464 বার দেখা হয়েছে
02 মে 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন PabonAhsanIvan (2,620 পয়েন্ট)
+10 টি ভোট
2 টি উত্তর 1,044 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 953 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 523 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,531 জন সদস্য

210 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 209 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. ko66gallery

    100 পয়েন্ট

  3. Đánh Lô Đề Online

    100 পয়েন্ট

  4. dogshirtshop

    100 পয়েন্ট

  5. Ad88jpncom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...