আনারস খাওয়ার পর জিহ্বা ছিলে যায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
2,215 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (2,910 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,910 পয়েন্ট)
আনারস খাওয়ার সময় অনেকের গাল বা জিহ্বা চুলকায়।কিংবা মুখের ভেতরে একটু অস্বস্তির ভাব হয়ে থাকতেই পারে । আমরা মনে করে থাকি এটা হয়তো কোনো প্রকার এলার্জি। অনেকের মতে, টক আনারসে থাকা এসিডের আধিক্যে হয়ে থাকে এই চুলকানি বা মুখ ছিলে যাওয়ার অনুভুতি। আসলে এটি কোন এলার্জি নয়, নয় এসিডের প্রতিক্রিয়া। আনারসে থাকে ব্রোমালিন নামের একটি এনজাইম, যা আপনার মুখের ভেতরের কোষগুলোকে হজম করে ফেলতে থাকে বা সহজ ভাষায়, “খেয়ে” ফেলে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, এই এনজাইমটি এতটাই সক্রিয় যে কারো কারো মুখের ভেতরে ছিলে রক্তক্ষরন শুরু হয়ে গেছে। ব্রোমালিন এমন একটি এনজাইম যা প্রোটিনের মধ্যবর্তী বন্ধন ভেঙ্গে ফেলতে সক্ষম। এই প্রক্রিয়ায় এটি মুখের ভেতরের কোষগুলোকে ভেঙ্গে ফেলতে থাকে। অবশ্য আনারস পেটে চলে যাওয়ার পর এর কার্যক্ষমতা বন্ধ হয় যায় এবং আমাদের শরীর এই ভেঙ্গে যাওয়া কোষগুলোকে আবার নতুন করে প্রতিস্থাপন করে। তা সত্ত্বেও আনারস খাওয়ার পর কুলকুচি করে মুখ ধুয়ে ফেলা ভাল, এতে ব্রোমালিনের ক্ষতিটা যেমন কমে যায় তেমনি এসিডের প্রভাবে দাঁতের ক্ষয় হওয়াটাও রোধ করা যায়। পুরো আনারসেই ব্রোমালিন থাকে তবে এর পরিমাণ সবচাইতে বেশি আনারসের মাঝের শক্ত অংশটিতে। যেসব কৃষক বছরের পর বছর আনারস চাষ করে আসছেন এবং আনারস কাটার সাথে যারা সম্পৃক্ত, এই কারনে তাদের হাতে ক্ষতি হতে দেখা যায়।তবে ব্রোমালিনের এই ক্ষয়কারী বৈশিষ্ট্য শুধু নেতিবাচক দৃষ্টিতে দেখার উপায় নেই কারন এর রয়েছে কিছু ব্যবহারিক প্রয়োগও। অনেক সময় মাংস রান্নার পরও থেকে যায় শক্ত, দাঁতে টেনে ছেড়া যায় না। এমন সব মাংস নরম করতে আনারসের এই এনজাইমটি কাজে আসতে পারে। আনারসের গুঁড়ো নির্যাস পাওয়া যায় এই কাজের জন্য। রান্নার আগে কিছুক্ষণ মাংসের টুকরোগুলোকে আনারসের রসে ভিজিয়ে রাখলে এর শক্তভাব দূর হয়ে যায়। এমনকি বেশিক্ষন ভিজিয়ে রাখলে মাংস এতটাই নরম হয়ে যাবে যে সেটা আর আপনার খেতে ইচ্ছে করবেই না! ব্রোমালিনের আরও আছে খাবারের চর্বি কাটানোর ক্ষমতা। এ কারনে অনেক সনাতন বাঙালি মাংস রান্নার রেসিপিতে দেখা যায় আনারসের ব্যবহার। বিজ্ঞানীরা সম্প্রতি দেখেছেন যে এই ক্ষমতা তাদের কাজে আসতে পারে যারা নিজেদের ওজন কমাতে চান। খাবারের মেনুতে আনারস থাকলে শরীরে চর্বি জমতে পারে না এবং এর ক্ষতিকর প্রভাবও পড়ে না শরীরে। কোষ খেয়ে ফেলার এই ক্ষমতার কারনে এখন ক্যান্সার প্রতিকারের গবেষণায় ব্যাবহার হচ্ছে ব্রোমালিন। দেখা গেছে, ক্যান্সার রোগীদেরকে আনারস খাওয়ানোর পর পরই তাদের শরীরে সৃষ্টি হয় এমন কিছু কোষ যা ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলতে সক্ষম। আনারস খাওয়ার এমন অনেক উপকারিতা আছে বটে কিন্তু এটি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। পেপটিক আলসার অথবা গ্যাসট্রিক এসিডিটি আছে যাদের, আনারসের এসিডগুলো তাদের জন্য বেশ ক্ষতিকর। এছাড়া গর্ভাবস্থায় মহিলাদের আনারস খাওয়া বন্ধ করে দেওয়া উচিত কারন এতে থাকে গর্ভপাতের আশঙ্কা।

©Quora

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 4,402 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 507 বার দেখা হয়েছে
27 ডিসেম্বর 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+20 টি ভোট
10 টি উত্তর 9,634 বার দেখা হয়েছে
21 ফেব্রুয়ারি 2020 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+10 টি ভোট
1 উত্তর 1,191 বার দেখা হয়েছে
04 জানুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+9 টি ভোট
4 টি উত্তর 963 বার দেখা হয়েছে
20 অক্টোবর 2020 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Saniha (24,580 পয়েন্ট)

11,000 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,162 জন সদস্য

36 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 34 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. buy now

    160 পয়েন্ট

  3. singhal1

    140 পয়েন্ট

  4. EricaCarl

    140 পয়েন্ট

  5. securehealth

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...