সব ব্যথার ওষুধ পেটেই গেলে এক ব্যথার ওষুধে সব ব্যথা ভালো হয়না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,381 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (17,760 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (17,760 পয়েন্ট)

Sadia Binte Chowdhury-

আমাদের ব্যথা যেমন হরেক রকম, তেমনি তার ওষুধও হাজারটা। কিন্তু আমরা সাধারণত কোনো ব্যথা হলেই প্যারাসিট্যামল খেয়ে নিই, সাময়িক একটু আরাম পেলেও ওই ব্যথা আবার ঘুরেফিরে চলে আসে, আর ডাক্তারের কাছে গেলে তারা ভিন্ন ভিন্ন জায়গার ব্যথার জন্যে ভিন্ন ভিন্ন ওষুধ দেন।

এখন সব ব্যথার ওষুধ পেটেই গেলে এক ব্যথার ওষুধে সব ব্যথা ভালো হয়না কেন?

এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে সবার প্রথমে জানতে হবে ব্যথানাশক ওষুধ কয় প্রকার। এটি মূলত ২ প্রকার।

১। ওভার দ্য কাউন্টার– OTC (এই ধরণের ওষুধ আমরা প্রেসক্রিপশন ছাড়াই নিজেরা নিজেরা কিনে খেয়ে নিই, প্রায় সব ফার্মেসিতেই থাকে। যেমন: নাপা, স্যারিডন, রোল্যাক ইত্যাদি)

২। প্রেসক্রিপশন (এই ধরণের ব্যথার ওষুধ আমরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারিনা)

এখন, OTC ওষুধের মাঝে আবার বেশ কিছু ভাগ আছে:

১। Acetaminophen: এটা আসলে আমাদের সবচেয়ে বেশি গৃহীত ব্যথানাশক, প্যারাসিট্যামল। এই ধরণের ব্যথানাশক আমাদের মস্তিষ্কের পেইন রিসেপ্টর স্নায়ু গুলোকে অকর্মক করে ফেলে। তাই ব্যথা হলে প্যারাসিট্যামল খেলে আমরা সাময়িক সময়ের জন্যে ব্যথা থেকে মুক্তি পাই। ওষুধের নাম যদি বলি সেক্ষেত্রে নাপা, স্যারিডন ইত্যাদি।

২। NSAIDs: এরা হলো নন স্টেরয়ডাল অ্যান্টি–ইনফ্ল্যামেটরি ড্রাগস। এই ক্যাটাগরির ওষুধ গুলো আমাদের দেহে প্রোস্টাগ্ল্যান্ডিনস (এক ধরণের হরমোন) এর উৎপাদন কমিয়ে দেয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিনস ক্যামিক্যালটি আমাদের দেহে বিভিন্ন স্নায়ুপ্রান্তে/ যেখানে ব্যথা পেয়েছি সেখানের স্নায়ু গুলোর ব্যথা ও জ্বলুনি হবার জন্যে দায়ী। ফলে এটার উৎপাদন কমে যাওয়ায় আমরা ব্যথাও কম অনুভব করতে থাকি। এটাও আমাদের বেশ পরিচিত ওষুধই, নাম বললেই মনে পড়ে যাবে, অ্যাসপিরিন, টাফনিল, রোল্যাক ইত্যাদি।

৩। আবার কিছু ওষুধ আছে উপরের দুটার কম্বিনেশন। সেগুলোতে আবার অতিরিক্ত আরেকটা উপাদান, ক্যাফেইন ও থাকে। যেমন নাপা এক্সট্রা, নাপা এক্সট্রেন্ড

৪। এই ধরণের ব্যথানাশক আমরা খাই না। এটা আমরা সাধারণত আমাদের ব্যথার স্থানে মালিশ করি। যেমন: ঝান্ডু বাম, Moov

এগুলোই মূলত আমাদের নিয়মিত ব্যবহৃত ওষুধ। আর প্রেসক্রিপশন ক্যাটাগরির মাঝে পড়ে এন্টি–ডিপ্রেসেন্টস, মাসল রিল্যাক্সার, স্টেরয়েডস আর মৃগীরোগ ধরণের রোগ গুলোর ওষুধ।

আর পেটব্যথা, বুকব্যথা এগুলো তো আলাদা ক্যাটাগরিতে পড়ে, পেটব্যথা প্রায়শই গ্যাস্ট্রিকের সমস্যার জন্য হয়, আবার বুক ব্যাথা হয় গ্যাস বা হার্টের সমস্যায়। ওগুলোর মেডিকেশন আবার সম্পূর্ণ আলাদা।

তথ্যসূত্র:

১। https://www.rxlist.com/pain_medications/drug-class.htm

২। https://my.clevelandclinic.org/.../12058-pain-relievers

৩। https://www.tabletwise.net/bangladesh/tufnil-tablet

৪। https://go.drugbank.com/drugs/DB00316

৫। https://www.drugs.com/international/rolac.html

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+3 টি ভোট
1 উত্তর 743 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 288 বার দেখা হয়েছে
27 ফেব্রুয়ারি 2022 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan Shikder (9,310 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 3,649 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 7,476 বার দেখা হয়েছে
+8 টি ভোট
1 উত্তর 5,100 বার দেখা হয়েছে

10,907 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,746 টি মন্তব্য

871,188 জন সদস্য

21 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 19 জন গেস্ট অনলাইনে
  1. ceogem88justinvu

    100 পয়েন্ট

  2. sunwinbjpnet

    100 পয়েন্ট

  3. BebeDavison

    100 পয়েন্ট

  4. sunwin9cn42

    100 পয়েন্ট

  5. bl555vegas

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...