আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বলতে কী বুঝায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
2,779 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) হলো মূলত মানুষ যেভাবে চিন্তা করে, কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করা। বাংলায় একে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে থাকি। আমরা একটি জিনিস চিন্তা করি। একটা কম্পিউটার যেভাবে অতি দ্রুত কাজ গুলো সম্পন্ন করে, মানুষ কি সেভাবে পারে? না, পারে না। Artificial Intelligence এ মানুষের বুদ্ধি কে কাজে লাগিয়ে কম্পিউটার পরিচালনা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কিভাবে বিচক্ষণতার পরিকল্পনা প্রণয়ন করবে ইত্যাদি নিয়ে গবেষণা করে।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যম Facebook (ফেইসবুক) অফিসে গবেষণার সময় দেখা যায় যে ২টি আলাদা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রোগ্রাম নিজেদের মধ্যে নতুন একটি ভাষায় কথা বলছে, যার কারণে অতি দ্রুত সেটি বন্ধ করে দেয় ফেইসবুক কর্তৃপক্ষ। এটা দেখে অনেকেই মনে করতে পারে যে artificial intelligence ক্ষতিকর অথবা মারাত্মক কিছু। কিন্তু এরকম কিছুই না। Artificial Intelligence এর জন্য আমাদের জীবন যাত্রা আরো সুষম হচ্ছে ধীরে ধীরে। বিভিন্ন সূত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধান, জ্ঞানের উপস্থাপন, পরিকল্পনা, যন্ত্রের শিক্ষায় এবং স্পিচ ও প্যাটার্ন শনাক্তকরণ ইত্যাদি কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাবহার উল্লেখযোগ্য।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 1,411 বার দেখা হয়েছে
+1 টি ভোট
4 টি উত্তর 926 বার দেখা হয়েছে
0 টি ভোট
4 টি উত্তর 1,534 বার দেখা হয়েছে
+2 টি ভোট
4 টি উত্তর 808 বার দেখা হয়েছে
+1 টি ভোট
5 টি উত্তর 982 বার দেখা হয়েছে

11,027 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

895,430 জন সদস্য

25 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 25 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    160 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. jun88wscom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...