কাপিং থেরাপি বা হিজামা কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
10,417 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (71,360 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

শরীরের ত্বকের বিভিন্ন অংশে সুচের মাধ্যমে নেগেটিভ প্রেশার দিয়ে দূষিত রক্ত বের করে নেওয়ার প্রক্রিয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় কাপিং থেরাপি। আরবিতে একে বলা হয় হিজামা। শরীরের নানা স্থানের ব্যথা, মাইগ্রেন, উচ্চ রক্তচাপ, যৌন দুর্বলতা, চর্মরোগ, ডায়াবেটিস, কিডনি ও লিভারের সমস্যায় হিজামা করা হয়। কিন্তু এইসব রোগে হিজামার কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। প্রায় ৩০০০ বছর আগে চালু হওয়া এই চিকিৎসা পদ্ধতি বর্তমানে আরব, চীন, আফ্রিকা ও কোরিয়ার কিছু অঞ্চলে জনপ্রিয়।

প্রাচীন কালে হিজামা করা হতো পশুর শিং দিয়ে। তারপর একসময় বাঁশ ও সিরামিকের কাপ তৈরি করে হিজামা করা হয়। কিন্তু বর্তমানে হিজামা হয় শুধুমাত্র কাঁচের তৈরি কাপ দিয়ে। কাপিং বা হিজামা মূলত দুই প্রকার, Wet Cupping ও Dry Cupping। কাপিং থেরাপিতে বেশিরভাগ সময়ই কাঁচের কাপ আগুনে গরম করা হয়। তারপর কাপটি শরীরের বিভিন্ন স্থানে বসিয়ে দেওয়া হয়। গরম কাপ শরীরে বসানোর ফলে কাপের ভিতর থাকা বাতাস ঠান্ডা হয়ে শূন্যস্থান তৈরি করে এবং কাপের ভিতর মাংস ফুলে লাল হয়ে উঠে। এর কয়েক মিনিট পর কাপের ভিতর রক্ত জমা হয়।

কাপিং থেরাপি মূলত যারা স্বাস্থ্যবান তাদের জন্য নিরাপদ। দেহের যেসব স্থানে কাপ বসিয়ে হিজামা করা হয় সেসব স্থানে রক্ত চলাচল বৃদ্ধি পায়। এর ফলে মাংপেশির টান উপশম হয় এবং শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়, কোষের সংখ্যা বৃদ্ধি হয়। তাছাড়া এটি নতুন সংযোজক টিস্যু গঠনে এবং নতুন রক্তনালী তৈরিতে সহায়তা করে। দাবী করা হয় যে, হিজামার মাধ্যমে দূষিত রক্ত বের করা হয় যার জন্য মানুষ আরোগ্য লাভ করে। কিন্তু যেসব রোগের জন্য হিজামা প্রচলিত তার সাথে রক্ত দূষণের সম্পর্ক নেই। সাইন্স বী

কাপিং থেরাপির ফলে দেহের নানা স্থানে কালো ছোপ ছোপ দাগ হয়, ত্বকে ইনফেকশন হয় ও ফোস্কা পড়ে, দেহের নানা স্থানে ফোড়া, শরীরে ব্যথা হতে পারে। যাদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ আছে তাদের জন্য কাপিং বিপদজনক। তাছাড়া কাপিং এর সময় রক্তশূন্যতা, মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, ভ্যাসোভেগাল এটাক হতে পারে। আবার ফায়ার কাপিং এর ক্ষেত্রে অনেক সময় দেহে এতো বেশি ফোস্কা পড়ে যে তার জন্য স্কিন গ্রাফটিং করতে হয়।

কাপিং থেরাপি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। একে অনেকে ছদ্মবিজ্ঞান হিসেবে দেখেন। কিন্তু কাপিং এর উপর করা বৈজ্ঞানিক পরীক্ষার সংখ্যাও কম। হয়তো ভবিষ্যৎকালে যথাযথ গবেষণা হলে আমরা কাপিং থেরাপির বৈজ্ঞানিক উপকারিতাও জানতে পারবো।
আরও জানতেঃ 
https://www.health.harvard.edu/blog/what-exactly-is-cupping-2016093010402

© নিশাত তাসনিম (সাইন্স বী)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+13 টি ভোট
1 উত্তর 670 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 99 বার দেখা হয়েছে

10,977 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

888,432 জন সদস্য

65 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 65 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    2660 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. Faysal Uddin

    140 পয়েন্ট

  4. abrarwasif

    140 পয়েন্ট

  5. Nusrat11

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...