প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ গুলো কি কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
2,322 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (20,400 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (20,400 পয়েন্ট)
প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ
মুলত প্রোগ্রামিং ভাষাকে তিন ভাগে ভাগ করা যায়।
এগুলো হলঃ
১. উচ্চস্তরের ভাষা
২. মধ্যস্তরের ভাষা
৩. নিম্নস্তরের ভাষা

১. উচ্চস্তরের ভাষাঃ এই ভাষাটা মানুষের জন্য বেশ সহজবোধ্য কিন্তু একে বুঝতে কম্পিউটারকে বেশ বেগ পেতে হয়। উচ্চতর ভাষার সাথে মানুষের ভাষার মিল আছে। এই ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব। এটি মানুষের জন্য বুঝতে পারা খুব সহজ কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না বলে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিন ভাষায় রূপান্তরিত করে নিতে হয়।
উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা (ইংরেজি: High-Level Programming Language) হল এমন একটি প্রোগ্রামিং ভাষা যা অন্যান্য নিম্নস্তরের প্রোগ্রামিং ভাষাগুলোর তুলনায় আরও বিমূর্ত (Abstract), সহজে ব্যবহারযোগ্য ও বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে সহজে বহনযোগ্য (Portable)। এ ধরণের ভাষায় ব্যবহারকারীদের কম্পিউটার মেমরি নিয়ে সরাসরি কাজ করতে দেয়া হয়না। যেমনঃ  কিউবেসিক, সি, সি++,জাভা ইত্যাদি।

২. মধ্যস্তরের ভাষাঃ আসলে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষার সংজ্ঞা দেওয়া বেশ কঠিন একটা কাজ। তবে বলা যায়, এটা মানুষের জন্য শেখা বেশ কঠিন নয়। এটা বেশ বন্ধুসুলভ ভাষা। এতে আমরা কম্পিঊটারের মেমরি নিয়ে কাজ করতে পারি। অনেক সময় মধ্যস্তরের ভাষাকে উচ্চস্তরের ভাষাও বলা হয়ে থাকে। যেমনঃ সি, সি++ ইত্যাদি।

৩. নিম্নস্তরের ভাষাঃ নিম্নস্তরের ভাষা(low level language) সরাসরি কম্পিউটারের প্রধান মেমোরির উপর কাজ করতে পারে। অ্যাসেম্বলি ভাষা একটি নিম্নস্তরের ভাষা,এ ভাষায় সরাসরি কম্পিউটারের রেজিস্টারকে নিয়ন্ত্রণ করে কাজ করতে হয়। এ ভাষাগুলো হার্ডওয়্যারের উপর নির্ভরশীল,তাই এক কম্পিউটারে অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে কাজ নাও করতে পারে। এই ভাষা আয়ত্ত করা বেশ কঠিন কাজ। তবুও আগের প্রোগ্রামাররা কষ্ট করেই এই ভাষাতেই প্রোগ্রাম লিখত। যেমনঃ অ্যাসেম্বলি ভাষা।

©

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 331 বার দেখা হয়েছে
+4 টি ভোট
2 টি উত্তর 624 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,500 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 632 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 752 বার দেখা হয়েছে
+5 টি ভোট
2 টি উত্তর 649 বার দেখা হয়েছে

11,056 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,918 জন সদস্য

42 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 42 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...