নিজের শরীরের চামড়া তুলে ফেলা কী ধরনের রোগ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
714 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

অনেকেই আছেন যারা নিজের শরীরের চামড়া তুলতে পছন্দ করেন বা চামড়া তুলে মানসিক আনন্দ পান। একে Skin Picking Disorder বা Excoriation বা Dermatillomania বলা হয়।

Excoriation ডিসঅর্ডার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি এর সাথে সম্পর্কিত একটি মানসিক রোগ। Excoriation রোগীরা নিজের শরীরের কোনো অপূর্ণতা বা কোনো ক্ষতের দাগ সহ্য করতে পারেন না। ক্ষত হওয়া অংশের চামড়া তুলার জন্য ব্যাকুল হয়ে পড়েন এবং শরীরের বিভিন্ন অংশের চামড়া তুলে সেখানে ক্ষত করে ফেলেন। এর ফলে তাদের ত্বকে রক্তপাত, অনেক কাটাছেঁড়ার মতো দাগ বা ঘা হয়ে যায়।

ত্বকে ফুসকুড়ি, কোনো ইনফেকশন বা ছোট আঘাতে ছিলে গেলে সেই স্থানে আস্তে আস্তে কালো চামড়া বেঁধে যায়। এই রোগে আক্রান্ত রোগীরা চামড়া বাঁধার বিষয়টি মেনে নিতে পারেন না, তারা এটিকে এক ধরনের শারীরিক বিকৃতি হিসেবে ধরে নেন। তাদের মস্তিষ্ক তাদেরকে জোর করে শরীরের সেই অংশের চামড়া তুলে ফেলতে। তাই তারা ক্ষত নিরাময়ের আগেই নিজে থেকে সেই স্থানের চামড়া তুলে ফেলেন। এভাবে যতবার ক্ষতস্থানে চামড়া বাঁধে ততবার তারা চামড়া তুলে ফেলেন। আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় ত্বকের ছোটখাটো বিকৃতি, যেমন: ব্রণ সহ্য করতে পারেন না এবং ব্রণ হওয়া স্থানে খুঁচিয়ে সেখানে ক্ষত করে ফেলেন। কেউ কেউ আবার শরীরের কোনো স্থানে অ্যালার্জি হলে সে স্থান বার বার নখ দিয়ে চুলকান এবং ক্ষত করে ফেলেন। এই রোগ সাধারণত ১৩-১৫ বছর বয়সীদের বা প্রাপ্তবয়স্কদের হতে পারে। তবে অনেক সময় এটি ১০ বছরের কম বয়সী বাচ্চাদেরও হয়। সাইন্স বী

এই ধরনের রোগীরা যখন মানসিক চাপে থাকে তখন নিজের অবচেতন মনেই তারা নখের চারপাশে ত্বক বা শরীরের কোনো অংশের চামড়া তুলে ফেলে, এতে তারা মানসিক চাপ থেকে মুক্তি পায়। এই ধরনের কাজ বার বার করে তারা মানসিক প্রশান্তি অনুভব করে এবং ধীরে ধীরে এটি তাদের অভ্যাসে পরিণত হয়। স্কিন পিকিং ডিসঅর্ডারকে এক ধরণের পুনরাবৃত্তিমূলক আচরণের মধ্যে ফেলা হয়। একে Body Focused Repetitive Behavior (BFRB) বলে। অন্যান্য ধরণের BFRB এর মধ্যে রয়েছে ইচ্চাকৃতভাবে চুল, নখ টানা বা তুলে ফেলা যা দেহের ক্ষতি করে।

মস্তিষ্ক তাদের পুনরাবৃত্তিমূলক আচরণ করতে বাধ্য করে বলে একে DSM-V হিসেবে চিহ্নিত করা হয়েছে যা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এর একটি ধরণ। এই ব্যাধিটি সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং সময় যাওয়ার সাথে সাথে এর লক্ষণগুলো আরো তীব্র হয়ে ওঠে। চরমভাবে আক্রান্ত রোগীরা অনেক সময় কয়েক ঘন্টা ধরে বসে বসে চামড়া খুঁটেন। পর্যাপ্ত চিকিৎসা এবং Cognitive-behavioral therapy (CBT) এর মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। যদি পর্যাপ্ত চিকিৎসা না করা হয় অনেক বছর পর্যন্ত এই রোগ স্থায়ী হতে পারে এবং মারাত্মক রূপ ধারণ করতে পারে।

ক্রেডিট: নিশাত তাসনিম (সায়েন্স বী)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 818 বার দেখা হয়েছে
+3 টি ভোট
4 টি উত্তর 1,083 বার দেখা হয়েছে
01 মে 2022 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Parvej (150 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 4,965 বার দেখা হয়েছে
22 নভেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fake Id (14,120 পয়েন্ট)
+10 টি ভোট
2 টি উত্তর 2,393 বার দেখা হয়েছে
+8 টি ভোট
2 টি উত্তর 564 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,041 জন সদস্য

131 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 131 জন গেস্ট অনলাইনে
  1. ducanhee88

    100 পয়েন্ট

  2. soikeobongdaSCNC

    100 পয়েন্ট

  3. vin88orgmx

    100 পয়েন্ট

  4. ga345cam

    100 পয়েন্ট

  5. php17jlio

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...