LED এবং CRT এর মধ্যে পার্থক্য কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
1,376 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (39,270 পয়েন্ট)

1 উত্তর

+1 টি ভোট
করেছেন (71,360 পয়েন্ট)

ডিসপ্লে টেকনোলজির মাঝে অন্যতম পুরানো সংস্কারটি হলো CRT। এটির পূর্ণ অর্থ Cathode Ray Tube । বিংশ শতাব্দীতে এর প্রায় একক রাজত্ব থাকলেও এখন Plasma TV বা LCD এর কারনে এর জনপ্রিয়তা অনেকটাই কম। LCD এর পূর্ণ অর্থ হল Liquid Crystal Display। আর LED এর পূর্ণ অর্থ Light Emitting Diode। LCD ও LED এর কার্যপ্রণালী ও সুবিধা-অসুবিধা প্রায় এক হলেও এদের মূল পার্থক্যটা হলো ব্যাকলাইটিংয়ে। সাধারণ LCD স্ক্রিনের ব্যাকলাইটের জন্য ব্যবহৃত হয় Cold Cathode Fluorescent Lamp ( CCFL ) আর LED স্ক্রিনে ব্যবহৃত হয় তুলনামূলক ছোট এবং অধিকতর উজ্জ্বল Light Emitting Diode ( LED ).

 

* CRT মনিটর/ টিভি স্ক্রিন তুলনামূলকভাবে বেশি বড় এবং ভারী, যেখানে LED বা LCD মনিটর/ টিভি স্ক্রিন হালকা-পাতলা এবং দেখতেও অনেক বেশি সুন্দর। হালকা হওয়ার কারণে LCD বহন করাও সহজ।

* CRT চালাতে অনেক বেশি বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। বেশ কিছুক্ষন ব্যবহার করলে CRT এর পেছনদিক বেশ গরম হয়ে উঠে, তবে LCD খুবই কম উত্তপ্ত হয়। CRT এর স্ক্রিন বার্ন-ইন হওয়ার সম্ভাবনা আছে তবে LCD এই সমস্যা থেকে মুক্ত। LCD স্ক্রিন তুলনামূলক বেশি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

* কাগজে কলমে আপনার CRT স্ক্রিন যত ইঞ্চি হয় আসলে আপনি তার থেকে ০.৯-১.১ইঞ্চি কম স্ক্রিনে দেখতে পাওয়া যায়। স্ক্রিনের চারপাশে গ্লাসের ফ্রেমের জন্য এমনটা হয়। তবে LCD এই ঝামেলা থেকে মুক্ত। একটি ১৫ ইঞ্চি LCD তে আপনি পুরো ১৫ ইঞ্চি জুড়েই দেখতে পাবেন। তবে স্ক্রিন অনেক বড় হলে বড়জোর ০.১ ইঞ্চি স্ক্রিন কম হতে পারে। 

* তবে এতো অসুবিধা থাকা সত্ত্বেও এখনই CRT থেকে চোখ সরিয়ে নিবেন না। কারণ CRT কিছু দিক দিয়ে LCD থেকে এগিয়ে আছে। CRT এর রয়েছে হাই ডাইনামিক রেঞ্জ, ভালো কালার কোয়ালিটি এবং সমৃদ্ধ কালার রেঞ্জ। OLED ( Organic Light Emitting Diode ) বাদে অন্য কোন ডিসপ্লের কাছে CRT এর মত বিশাল কালার রেঞ্জ নেই। এছাড়া, CRT প্রায় যে কোনো রেজোল্যুশনের ছবি দেখাতে পারে।

* CRT এর ক্ষেত্রে Response Time নিয়ে চিন্তা করতে হয় না কারণ এর Response Time এতোই ক্ষুদ্র যে তা হিসাবের বাইরে রাখা যায়। তবে LCD এর ক্ষেত্রে Response Time বেশ গুরুত্বপূর্ণ কারণ রেসপন্স টাইম বেশি হলে ছবির কোয়ালিটি কমে যাবে। এছাড়া, LCD এর ক্ষেত্রে Defective / Stuck Pixel এর সমস্যা দেখা যেতে পারে যা CRTতে একেবারেই নেই।

Source: Champs21.com

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 1,106 বার দেখা হয়েছে
21 অগাস্ট 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Turjay Paul (3,190 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 428 বার দেখা হয়েছে
20 জানুয়ারি 2021 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Abu Reza (10,660 পয়েন্ট)
+5 টি ভোট
1 উত্তর 1,850 বার দেখা হয়েছে
03 জানুয়ারি 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Rayhan (6,700 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 426 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 4,014 বার দেখা হয়েছে
20 জানুয়ারি 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Abu Reza (10,660 পয়েন্ট)

10,964 টি প্রশ্ন

18,674 টি উত্তর

4,750 টি মন্তব্য

885,997 জন সদস্য

153 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 153 জন গেস্ট অনলাইনে
  1. MD MYMO ZAMAN SHIHAB

    1820 পয়েন্ট

  2. Rayan Alam

    180 পয়েন্ট

  3. gg88pavelcom

    100 পয়েন্ট

  4. ea88vicom

    100 পয়েন্ট

  5. go88orgvn1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি মন কি বিস্তারিত রঙ সমস্যা মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ ভাইরাস বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন দাঁত গতি কান্না আম
...