পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী কী কাজে লাগে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
739 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (39,270 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (54,300 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
বিশ্বজুড়ে পাইথন ল্যাঙ্গুয়েজের চাহিদা বাড়ছে। এখনকার সবচেয়ে চাহিদাসম্পন্ন ও দরকারি ল্যাঙ্গুয়েজ পাইথন। পাইথন প্রোগ্রামিং এখন অনেকখানি জায়গা জুড়ে আছে আছে প্রোগ্রামিং এর দুনিয়াতে।

পাইথন (Python) একটি বস্তু-সংশ্লিষ্ট (object-oriented) উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। ১৯৯১ সালে গুইডো ভ্যান রস্যিউম এটি প্রথম প্রকাশ করেন।পাইথন নির্মাণ করার সময় প্রোগ্রামের পঠনযোগ্যতার উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এখানে প্রোগ্রামারের পরিশ্রমকে কম্পিউটারের চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। পাইথনের কোর সিনট্যাক্স ও সেমান্টিক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ। পাইথন প্রোগ্রামারদের সমাজ থেকে পাইথন দর্শন এর সূচনা হয়েছে।

পাইথনের এত জনপ্রিয় হওয়ার কারণ কী? পাইথন প্রোগ্রামাররা নিচের কারণগুলোকেই প্রধান মনে করেন:

 পাইথনে সংকেত (কোড) সহজে পড়া যায়।

 কোড সি বা জাভার চেয়ে তুলনামূলক অনেক ছোট হয়।

 পাইথনে রয়েছে লিস্ট, ডিকশনারি ও সেটের মতো চমৎকার ডেটা কাঠামো।

 পাইথন বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়।

 বিশাল ও কার্যকর স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে।

 শক্তিশালী অনলাইন কমিউনিটি।

 চমৎকার ওয়েব ফ্রেমওয়ার্ক (জ্যাঙ্গো, ফ্লাস্ক ইত্যাদি)।

পাইথন দিয়ে কি কি করা যায়? পাইথন দিয়ে মোবাইল অ্যাপ, মোবাইল গেম, কম্পিউটার সফটওয়্যার, ওয়েব সাইট, ওয়েব অ্যাপ সহ আরও অনেক কিছু বানানো যায়। আপনি পাইথন দিয়ে ডাটা সাইন্স, মেশিন লার্নিং সহ আরও অনেক কিছু করতে পারবেন।
0 টি ভোট
করেছেন (28,740 পয়েন্ট)
পাইথন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়েবভিত্তিক সফটওয়্যার তৈরিতে। জ্যাঙ্গো (django) ফ্রেমওয়ার্কটি খুবই জনপ্রিয়। এ ছাড়া বিভিন্ন অটোমেশন সফটওয়্যার নির্মাণ, বায়ো ইনফরমেটিকস, মেশিন লার্নিং, তথ্য বিশ্লেষণ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওয়েব ক্রলার তৈরিতেও পাইথনের ব্যাপক ব্যবহার রয়েছে

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+5 টি ভোট
2 টি উত্তর 663 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 322 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 366 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 841 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 457 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

903,871 জন সদস্য

37 জন অনলাইনে রয়েছে
6 জন সদস্য এবং 31 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. 88clbvietnam

    100 পয়েন্ট

  4. motservicesheywood

    100 পয়েন্ট

  5. dbossesdeutschland

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...