মৃত্যুর পরও মানুষের নখ ও চুল বৃদ্ধি পায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
641 বার দেখা হয়েছে
"প্রাণিবিদ্যা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

মৃত্যু নিয়ে মানুষের মাঝে প্রচলিত আছে নানা কুসংস্কার ও গুজব। এর মধ্যে একটি হচ্ছে "মৃত্যুর পর মানুষের নখ ও চুল বৃদ্ধি পায়৷" এটি আসলে ভুল তথ্য।

মৃত্যুর পর মানুষের দেহের একেকটি কোষ একেক সময়ে মারা যায়। হৃদস্পন্দন বন্ধের পর মস্তিষ্কে অক্সিজেন পরিবহন ধীরে ধীরে কমে আসে। গ্লুকোজের অভাবে স্নায়ুকোষ ৩ থেকে ৭ মিনিটের মধ্যে মারা যায়। মানুষের নখ প্রতিদিন গড়ে ০.১ মিমি করে বৃদ্ধি পায়। নখের গোড়ায় থাকে এক প্রকার টিস্যু, একে বলা হয় জার্মিনাল ম্যাট্রিক্স। গোড়ার দিকেই এই টিস্যু ক্রমাগত বিভাজনের জন্য মানুষের নখের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। মৃত্যুর পর মানুষের নখ বৃদ্ধির জন্য প্রয়োজন নতুন কোষ, গ্লুকোজ ছাড়া নতুন কোষ উৎপন্ন হওয়া সম্ভব নয়। তাই মৃত্যুর পর নখের বৃদ্ধি বন্ধ হয়ে যায়।

মাথার চুলের ক্ষেত্রেও প্রায় একই ঘটনা ঘটে। মানুষের প্রতিটি চুলের গোড়ায় থাকে হেয়ার ফলিকল। ফলিকলের ভিত্তি হিসেবে থাকে হেয়ার ম্যাট্রিক্স বা কতগুলো কোষের সমষ্টি যাদের ক্রমাগত বিভাজনের ফলে চুল বৃদ্ধি পায়। এই কোষগুলো বিভাজনের জন্য প্রয়োজন শক্তির যা গ্লুকোজ থেকে উৎপন্ন হয়। আর গ্লুকোজের জন্য প্রয়োজন হয় অক্সিজেন। কিন্তু মৃত্যুর পর মানুষের হৃদস্পন্দন থেমে যায় এবং শরীরে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে কোষের অক্সিজেন এর অভাবে গ্লুকোজ ও শক্তি কোনোটিই উৎপন্ন হয়না। তাই মৃত্যুর পর চুলের বৃদ্ধিও নখের মতো বন্ধ হয়ে যায়।

কিন্তু মৃত্যুর পরও অনেক সময় দেখা যায় চুল ও নখ বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে মানুষ মারা যাওয়ার পর দেহের চামড়া ডিহাইড্রেট হওয়া শুরু হয়। দেহের আদ্রতা হারানোর ফলে নখের চারপাশের চামড়া ভিতরের দিকে গুটিয়ে যেতে থাকে। এর ফলে নখের আকার আগের চেয়ে বড় দেখায়। ঠিক একইভাবে আদ্রতার অভাবে মুখ ও মাথার চামড়া হাড়ের দিকে গুটিয়ে যাওয়ায় চুলের দৈর্ঘ্য বেশি মনে হয়।

ক্রেডিট: সায়েন্স বী

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
2 টি উত্তর 725 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 456 বার দেখা হয়েছে
0 টি ভোট
3 টি উত্তর 587 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,801 জন সদস্য

138 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 137 জন গেস্ট অনলাইনে
  1. Thulasianii

    140 পয়েন্ট

  2. WebNovaComVN

    120 পয়েন্ট

  3. F8betaacom

    100 পয়েন্ট

  4. ad88wales

    100 পয়েন্ট

  5. tipclub33orgvn

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...