গণিতের প্রতি ভয় পাওয়া কোন ধরনের ফোবিয়া? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
853 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

3 উত্তর

+2 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
গণিতের প্রতি মানুষের ভয়কে বলে Mathemaphobia। এমন অনেকেই আছেন যারা গণিত, এমনকি সংখ্যা ভয় পান এবং তাদের ধারণা তারা গণিতে দুর্বল। আসলে গণিতের প্রতি ভয় থাকার কারণেই তারা গাণিতিক সমস্যা সহজে সমাধান করে পারেন না। মনোবিজ্ঞানীদের মতে, মানুষ গণিত বা সংখ্যার প্রতি ভয় আসে মূলত মস্তিষ্ক থেকে। অনেকেই আছেন যাদেরকে গণিতিক সমস্যা সমাধান করতে দিলেও তারা যন্ত্রণা অনুভব করেন। মূলত, কর্টিসল হরমোন নিঃসরণ এর জন্য এই যন্ত্রণা ও উত্তেজনা অনুভব হয়।

গণিতের প্রতি অস্বাভাবিক ভীতি জন্মানোর কারণ হচ্ছে অভিভাবক ও শিক্ষকরা গণিতকে শিশুদের কাছে বিভীষিকার উদাহরণ হিসেবে ব্যবহার করে। শিশুদের মনে এই নেতিবাচক ধারণা গেঁথে যায়। গণিতের প্রতি ভয় থাকে বলেই তাদের গাণিতিক কোনো সমস্যা সমাধানের দক্ষতা কম থাকে। গাণিতিক কোনো সমস্যা সমাধানে আমাদের সাহায্য করে ওয়ার্কিং মেমরি বা ক্ষণস্থায়ী স্মৃতি। গণিত ভীতি থাকলে এই ক্ষণস্থায়ী স্মৃতি ব্যস্ত থাকে গণিত নিয়ে শুনে আসা নেতিবাচক কথাগুলো নিয়ে। যার ফলে গাণিতিক সমস্যা সমাধানের সময় সব তালগোল পাকিয়ে যায়।

গণিতের প্রতি ভীতি কাটিয়ে তুলার জন্য বেশ কিছু উপায় অবলম্বন করা যায়। যেমন: গাণিতিক কোনো সমস্যা সমাধানের সময় উত্তেজনা অনুভব করলে জোরে জোরে নিশ্বাস নিতে হবে, এতে উত্তেজনা কিছুটা হলেও কমবে। গণিত ভয় পাওয়া একটি মানসিক সমস্যা, তাই এটি দূর করার জন্য গণিতকে নিয়ে ভয়ের কথা খাতায় বা ডায়েরিতে লিখা ফেলতে হবে। এই প্রক্রিয়াকে বলে Expressive Writing। এর ফলে ওয়ার্কিং মেমরির উপর চাপ কমে। গণিতের প্রতি মনোভাব পরিবর্তন ও খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমেও এই ফোবিয়া দূর করা যেতে পারে।

© Nishat Tasnim (Science Bee)
0 টি ভোট
করেছেন (10,050 পয়েন্ট)
গণিতের প্রতি মানুষের ভয় পাওয়া কে ম্যাথেমাফোবিয়া বলে।
0 টি ভোট
করেছেন (6,760 পয়েন্ট)
গণিতভীতি নিয়ে গবেষণা শুরু করেন মেরি ফিডেস গফ নামের এক গবেষক। ১৯৫৪ সালে তিনি প্রথম তার লেখায় ‘Mathemaphobia’ নামে শব্দটির প্রচলন করেন। গণিতের প্রতি সাধারণ মানুষের ভীতি আর তার প্রতিকারে কী করা যেতে পারে, তা ছিলো এই গবেষকের গবেষণার বিষয়বস্তু। পরবর্তীতে স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শত-সহস্র ছাত্র ছাত্রীর উপরে গণিতের ভয় নিয়ে গবেষণা করা হয়েছে।

'Mathemaphobia' শব্দটির প্রচলন হয় পঞ্চাশের দশকে;

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+6 টি ভোট
5 টি উত্তর 1,609 বার দেখা হয়েছে
31 জানুয়ারি 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)
+14 টি ভোট
1 উত্তর 1,450 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 929 বার দেখা হয়েছে
+8 টি ভোট
4 টি উত্তর 1,574 বার দেখা হয়েছে
24 জানুয়ারি 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন noshin mahee (110,340 পয়েন্ট)
+3 টি ভোট
1 উত্তর 2,723 বার দেখা হয়েছে

10,986 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

900,869 জন সদস্য

226 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 226 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. u88pw1

    100 পয়েন্ট

  3. ll88jpnet

    100 পয়েন্ট

  4. goodttgg88com

    100 পয়েন্ট

  5. hay88vicom1

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...