সাপের বিষ মুখ দিয়ে চুষে বের করলে আসলেই মানুষ সুস্থ হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
4,504 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (141,860 পয়েন্ট)

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (141,860 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

বাংলা সিনেমার কল্যাণে মানুষের মাঝে একটি ভ্রান্ত ধারণা আছে যে সাপে কামড় দেওয়ার পর ক্ষতস্থানে মুখ লাগিয়ে বিষ চুষে বের করলে রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু বাস্তবে এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারণ,

সাপের বিষ মূলত লালাগ্রন্থি বা বিষগ্রন্থি থেকে নিঃসৃত সাপের লালা। বিষগ্রন্থিগুলোর অবস্থান সাপের চোখের পিছনে নিচের দিকে। সাপ  Jacobson's Sense Organ এর মাধ্যমে নিজের আশেপাশে জীব বা বস্তুর উপস্থিতি সনাক্ত করে। সাপ যখন কোন কিছুর প্রতি হুমকি অনুভব করে তখন আত্মরক্ষার জন্য কামড় দেয়। সাপ কামড় দেওয়ার পর বিষগ্রন্থি থেকে নালীর মাধ্যমে বিষ দাঁতে প্রবাহিত হয়। তারপর বাঁকানো, ফাঁপা দাঁতের নালীর মাধ্যমে বিষ আক্রান্ত বস্তুর দেহে প্রবেশ করে। কামড় দেওয়া স্থান থেকে বিষ রক্ত ও লসিকার মাধ্যমে দেহের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে৷ মুখ দিয়ে চুষে এই বিষ বের করা সম্ভব নয়।

সাপ কামড় দেওয়া স্থানে মুখ লাগালে সেখানে ব্যাকটেরিয়া ছড়াবে। মুখ দিয়ে চুষার ফলে বিষ লালার মাধ্যমে পাকস্তলিতে চলে যাবে। সাপের বিষ মূলত প্রোটিন এবং পাকস্তলিতে গিয়ে এটি অন্যান্য প্রোটিনজাত খাবারের মতো হজম হয়ে যাবে। তবে আপনার খাদ্যনালী বা মুখে ক্ষত থাকলে বিষ রক্তে মিশে মৃত্যু হতে পারে।

© Nishat Tasnim || Science Bee

0 টি ভোট
করেছেন (2,850 পয়েন্ট)
সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসা  হিসাবে আক্রান্ত  জায়গায় মুখ দিয়ে বিষ চুষে ফেলে দেয়ার মত মারাত্মক প্রবণতা দেখা যায় যা সাধারণত সিনেমাতে শেখানো হয়। আসলে এতে কোনো কাজই হয়না। বরং যে ব্যক্তি বিষ চুষে নেয় সেও আক্রান্ত হতে পারে। কারণ সাপ কাটার পরে, বিষ কখনও এক জায়গায় বসে থাকে না, বরং রক্তের  সাথে প্রবাহিত হয় এবং দ্রুত সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। এটি সম্ভবত ইন্টারনেটে খুঁজে পাওয়া সবচেয়ে বিপজ্জনক প্রাথমিক চিকিৎসার  একটি।

মনে রাখবেন যে সাপের কামড়ের চিকিৎসা  করার একমাত্র নিরাপদ এবং সঠিক উপায় অ্যান্টি-ভেনম। তবে প্রাথমিকভাবে বিষের বিস্তার ধীর করতে স্থির   এবং শান্ত থাকুন। এছাড়াও ক্ষতের জায়গায় কেটে রক্ত বের করার চেষ্টা করবেন না এবং কোনো ব্যান্ডেজ বা বরফ প্রয়োগ করবেন না।   যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

সুত্রঃ PlexusD

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+4 টি ভোট
1 উত্তর 616 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 564 বার দেখা হয়েছে
03 ফেব্রুয়ারি 2021 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+4 টি ভোট
1 উত্তর 929 বার দেখা হয়েছে
+4 টি ভোট
1 উত্তর 589 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "মিথোলজি" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)

11,059 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

897,768 জন সদস্য

27 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 26 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    440 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. olivianaylor

    140 পয়েন্ট

  4. Samiha Tanisha

    120 পয়েন্ট

  5. dholeraplot

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...