ছেলেদের পারফিউম এবং মেয়েদের পারফিউমের মধ্যকার পার্থক্য কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
1,675 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (47,710 পয়েন্ট)
Azmery Sultana -

ছেলেদের ও মেয়েদের দুই ধরনের সুগন্ধির বৈশিষ্ট্যই আলাদা। ছেলে ও মেয়েদের সুগন্ধিতে ব্যবহৃত উপাদানগুলোও ভিন্ন। ছেলে ও মেয়েদের পছন্দ ও রুচিতে বিস্তর ফারাক থাকে। মেয়েদের সুগন্ধিতে যেমন ফুলের সৌরভ বেশি থাকে, তেমনি ছেলেদের জন্য কিছুটা মাস্কি বা মৃগনাভি ধরনের সৌরভ থাকে। এছাড়াও কাঠবাদাম ও অন্য ভেষজযুক্ত সুগন্ধ থাকে।ছেলেদের ঘামজনিত কারণে প্রচুর দুর্গন্ধ হয়। ছেলেদের শরীরে নিয়মিত পারফিউম, বডি স্প্রে বা ডিওডরেন্ট ব্যবহার করা জরুরি।
ত্বকে ঘ্রাণ কিভাবে ছড়ায় সেটাও কারণ। ছেলেদের এবং মেয়েদের ত্বকের ধরণ আলাদা।
 প্যাকেজিং এবং বিপণন ইত্যাদি কারণও বেশ ভূমিকা রাখে এক্ষেত্রে। ছেলেদের এবং মেয়েদের পছন্দ এবং রুচি দুটোই ভিন্ন। তাই আলাদা পারফিউম এবং  প্যাকেজিিং ক্রেতাদের আকষর্ণের অন্যতম উপায়!
করেছেন (1,990 পয়েন্ট)
পূনঃপ্রদর্শিত করেছেন
ছেলমেয়ের আবার আলাদা সুগন্ধি কীসের! একটা মাখলেই হলো।এই ধারণা যদি আরও অনেকের মতো আপনার মনেও থাকে, তাহলে ঝেড়ে ফেলুন। কারণ, দুই ধরনের সুগন্ধির বৈশিষ্ট্যই আলাদা। এমনকি ছেলে ও মেয়েদের সুগন্ধিতে ব্যবহৃত উপাদানগুলোও ভিন্ন।

মেয়েদের সুগন্ধিতে যেমন ফুলের সৌরভ বেশি থাকে, তেমনি ছেলেদের জন্য কিছুটা মাস্কি বা মৃগনাভি ধরনের সৌরভ থাকে।

ছেলেদের শরীরে নিয়মিত পারফিউম, বডি স্প্রে বা ডিওডরেন্ট ব্যবহার করা জরুরি। ছেলেদের ফ্যাশনবিষয়ক ব্লগ কিং অব ঢাকার প্রতিষ্ঠাতা শাহজামান মজুমদার বললেন, ‘একটু ঘেমে গেলেই ছেলেদের শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়। তাই সুগন্ধি ব্যবহার করলে সেই দুর্গন্ধ থেকে মুক্ত থাকা যায়। সুগন্ধির ব্যবহার একজন পুরুষের ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত। এ ছাড়া একটি ভালো সৌরভ মনটাকেও ভালো রাখতে সাহায্য করে।

দুর্গন্ধ কাটিয়ে সুগন্ধ আনতে সাধারণত তিন ধরনের প্রসাধন ব্যবহার করতে দেখা যায় ছেলেদের। এর মধ্যে একটি হলো ডিওডরেন্ট। সাধারণত ভাঁজ রয়েছে, শরীরের এমন জায়গাগুলোতে, বিশেষ করে বগলে (আন্ডার আর্মস) ব্যবহার করা হয় ডিওডরেন্ট। উৎকট গন্ধ ঠেকাতে ডিওডরেন্ট কার্যকর।

এ ছাড়া বাকি দুটি প্রসাধনীর মধ্যে আছে বডি স্প্রে ও পারফিউম। এ দুটি সুগন্ধির মধ্যে পার্থক্যও অনেক। পারফিউমে বেশি মাত্রার সুগন্ধি নির্যাস ও তেল ব্যবহার করা হয়। এর তুলনায় বডি স্প্রেতে হালকা মাত্রার নির্যাস ব্যবহার করা হয়। তাই বডি স্প্রের চেয়ে পারফিউম বেশি সময় ধরে শরীরে লেগে থাকে। দিনে একবার পারফিউম ব্যবহার করলেই সারা দিন এর সৌরভ থাকে। যেখানে বডি স্প্রে ব্যবহারের পর সৌরভ থাকে চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত।

Prothom Alo
0 টি ভোট
করেছেন (1,990 পয়েন্ট)
ছেলমেয়ের আবার আলাদা সুগন্ধি কীসের! একটা মাখলেই হলো। এই ধারণা যদি আরও অনেকের মতো আপনার মনেও থাকে, তাহলে ঝেড়ে ফেলুন। কারণ, দুই ধরনের সুগন্ধির বৈশিষ্ট্যই আলাদা। এমনকি ছেলে ও মেয়েদের সুগন্ধিতে ব্যবহৃত উপাদানগুলোও ভিন্ন।

মেয়েদের সুগন্ধিতে যেমন ফুলের সৌরভ বেশি থাকে, তেমনি ছেলেদের জন্য কিছুটা মাস্কি বা মৃগনাভি ধরনের সৌরভ থাকে।

ছেলেদের শরীরে নিয়মিত পারফিউম, বডি স্প্রে বা ডিওডরেন্ট ব্যবহার করা জরুরি। ছেলেদের ফ্যাশনবিষয়ক ব্লগ কিং অব ঢাকার প্রতিষ্ঠাতা শাহজামান মজুমদার বললেন, একটু ঘেমে গেলেই ছেলেদের শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়। তাই সুগন্ধি ব্যবহার করলে সেই দুর্গন্ধ থেকে মুক্ত থাকা যায়। সুগন্ধির ব্যবহার একজন পুরুষের ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত। এ ছাড়া একটি ভালো সৌরভ মনটাকেও ভালো রাখতে সাহায্য করে।

দুর্গন্ধ কাটিয়ে সুগন্ধ আনতে সাধারণত তিন ধরনের প্রসাধন ব্যবহার করতে দেখা যায় ছেলেদের। এর মধ্যে একটি হলো ডিওডরেন্ট। সাধারণত ভাঁজ রয়েছে, শরীরের এমন জায়গাগুলোতে, বিশেষ করে বগলে (আন্ডার আর্মস) ব্যবহার করা হয় ডিওডরেন্ট। উৎকট গন্ধ ঠেকাতে ডিওডরেন্ট কার্যকর।

এ ছাড়া বাকি দুটি প্রসাধনীর মধ্যে আছে বডি স্প্রে ও পারফিউম। এ দুটি সুগন্ধির মধ্যে পার্থক্যও অনেক। পারফিউমে বেশি মাত্রার সুগন্ধি নির্যাস ও তেল ব্যবহার করা হয়। এর তুলনায় বডি স্প্রেতে হালকা মাত্রার নির্যাস ব্যবহার করা হয়। তাই বডি স্প্রের চেয়ে পারফিউম বেশি সময় ধরে শরীরে লেগে থাকে। দিনে একবার পারফিউম ব্যবহার করলেই সারা দিন এর সৌরভ থাকে। যেখানে বডি স্প্রে ব্যবহারের পর সৌরভ থাকে চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
1 উত্তর 2,002 বার দেখা হয়েছে
+10 টি ভোট
2 টি উত্তর 6,038 বার দেখা হয়েছে
+1 টি ভোট
2 টি উত্তর 8,869 বার দেখা হয়েছে
07 জানুয়ারি 2022 "বিবিধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Melody (6,010 পয়েন্ট)
+8 টি ভোট
1 উত্তর 447 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 667 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

901,521 জন সদস্য

140 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 140 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. O8contact

    100 পয়েন্ট

  3. vipwinnhealth

    100 পয়েন্ট

  4. Keonhacaicomtw

    100 পয়েন্ট

  5. Keobongdaat

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...