যারা নাইট ডিউটিতে কাজ করে তাদের ক্ষেত্রে রাত্রের ঘুম কীভাবে পুষিয়ে নেওয়া যায় - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+8 টি ভোট
769 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (34,670 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (180 পয়েন্ট)
উচ্চমান সম্পন্ন ঘুম একজন মানুষের মানসিক সাস্থ্য ও শারীরিক সাস্থ্য এর জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
ঘুম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
মানুষের দেহের বায়োলজিকাল ঘড়ি এর বিপরীতে কাজ করা সকল মানুষের ক্ষেত্রে কঠিন কাজ ।
কারো ইচ্ছা করে রাত জাগা উচিত নয় । কিন্তু অনেকের রাতে নাইট ডিউটি পালন করতে হয় এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে ক্ষতি এড়ানো সম্ভব ।
১. ক্যাফেইন জাতীয় খাবার ( যেমন: কফি, এনার্জি ড্রিংকস, চা ) এড়িয়ে চলা। কাজের সময় পান করা অথবা গ্রহণ করা ক্যাফেইন জাতীয় খাবার বাসায় আসার পর ঘুমে ব্যাঘাত ঘটায় । যদি খুবই প্রয়োজন হয় ক্যাফেইন গ্রহণ করার তাহলে রাতের কাজের শেষ কয়েক ঘন্টা ক্যাফেইন এড়িয়ে চলা ।
২. বাসায় আসার পর ঘরের মাঝে যেনো কোনো শক্তিশালী আলো প্রবেশ না করে সে বিষয়ে খেয়াল রাখা । যতদূর সম্ভব অন্ধকার ঘরে ঘুমানো ।
৩. রাতে কাজ করার সময় অনেক আলোর মাঝে থাকা থাকা । রাতে যদি আমরা অনেক আলোর মাঝে থাকি তাহলে আমাদের শরীর রাতকে দিন মনে করবে এবং ডিউটি এর শেষের দিকে শরীর প্রাকৃতিক ভাবে ক্লান্ত অনুভূত হবে এবং ঘুম চলে আসবে ।
৪. দৈনিক শারীরিক ব্যায়াম করা । দিনের যেকোনো সময় ৩০ মিনিট এর মত হাঁটাহাঁটি করা অথবা যেকোনো হালকা ব্যায়াম আমাদের মানসিক ও শারীরিক সাস্থ্য উন্নত করে ।
৫. ধূমপান ত্যাগ করা । ধূমপান এর মধ্যে থাকে নিকোটিন এই নিকোটিন আমাদের শরীরে insomnia এর মত রোগ সৃষ্টি করে । যা মানুষের ঘুম সৃষ্টিতে ব্যাঘাত ঘটায় ।
৬. ফোন বন্ধ রাখা অথবা ফোন এবং যেকোনো প্রযুক্তি থেকে দূরে থাকা । ফোন অথবা যেকোনো স্ক্রীন থেকে নির্গত ব্লু লাইট আমাদের ঘুম সৃষ্টিতে ব্যাঘাত ঘটায় । এজন্য ঘুম এর আগে যথা সম্ভব ফোন এড়িয়ে চলা উচিত ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+13 টি ভোট
1 উত্তর 270 বার দেখা হয়েছে
+12 টি ভোট
1 উত্তর 411 বার দেখা হয়েছে

10,980 টি প্রশ্ন

18,690 টি উত্তর

4,750 টি মন্তব্য

889,489 জন সদস্য

119 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 119 জন গেস্ট অনলাইনে
  1. sunwins8net

    100 পয়েন্ট

  2. gemwinervin

    100 পয়েন্ট

  3. koiterbaik

    100 পয়েন্ট

  4. signshoplondonuk

    100 পয়েন্ট

  5. 888vnda1com

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না আম
...