সূর্যের তাপমাত্রা কিভাবে নির্ধারণ করা হয়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
1,339 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (47,710 পয়েন্ট)

1 উত্তর

+5 টি ভোট
করেছেন (15,760 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Warman Hasbi-সূর্য আমাদের থেকে অনেক দূরে হওয়ায় এবং অনেক বেশি উত্তপ্ত হওয়ায় এর কাছে গিয়ে তাপমাত্রা নির্ণয় করা সম্ভব হয়নি, তবে কোন কিছুর তাপমাত্রা নির্ণয়ের জন্য এর কাছে যাওয়াই আবশ্যক নয়।

সূর্যের সার্ফেস এর তাপমাত্রা খুব সহজেই বের করা যায়, এর অনেক গুলো পদ্ধতি আছে।

নক্ষত্র থেকে আসা আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকেই বুঝা যায় নক্ষত্রটি কেমন উত্তপ্ত, তরঙ্গদৈর্ঘ্য যত ছোট এর শক্তি তত বেশি, আর নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি তাই নীল তারা বেশি উত্তপ্ত এবং লাল তারা সেগুলোর চেয়ে কম উত্তপ্ত হয়, এভাবে তারা থেকে আসা আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে হিসেব করে এর তাপমাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

আমরা থার্মাল ক্যামেরা বা ইনফ্রা-রেড ক্যামেরা সম্পর্কে জানি, করোনার সময় এটা দিয়ে মানুষের দেহের তাপমাত্রা নির্ণয় করা হয়েছে অনেক ক্ষেত্রে, প্রতিটি বস্তুই তাপ শোষন করে বা তাপ ত্যাগ করে, ০ ডিগ্রীর উপরে তাপমাত্রার সকল বস্তুর কণাগুলোর মধ্যেই এক প্রকার পারস্পরিক কম্পন হয় যার ফলে শক্তি উৎপন্ন হয় এবং রেডিয়েশন নির্গত হতে থাকে, আর ইনফ্রা-রেড ক্যামেরায় এই রেডিয়েশন বা তরঙ্গদৈর্ঘ্য ধরা পরে যা আমাদের চোখের দৃষ্টিসীমার বাইরে (তবে সাপসহ অনেক প্রাণী দেখতে পায়), থার্মাল ক্যামেরায় এই রেডিয়েশন ডিটেক্ট করে বুঝা যায় কোন জায়গা থেকে কতটুকু শক্তি নির্গমন হচ্ছে, যেখান থেকে রেডিয়েশন/শক্তি বেশি আসছে সেটার তাপমাত্রাও তত বেশি হয়, এ থেকেই সেটার তাপমাত্রা নির্ণয় হয়ে যায়।

পাইরোমিটার এমনি একটি যন্ত্র যা এভাবে ৮০০ থেকে ৬০০০ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা নির্ণয় করতে পারে, পাইরোমিটার দিয়েও সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা নির্ণয় করা যায় সহজেই।

সূর্যের কেন্দ্রের তাপমাত্রা এর উপরিভাগের মত এভাবে নির্ণয় করা যায়নি, এর জন্য কিছু থিউরির প্রয়োগ হয়েছে,

আমরা পানিকে গরম করলে সেটা যখন বাস্প হয় তখন উড়ে যায় কারণ গ্রাভিটি আর বায়ুর ঘনত্বের মাঝে সাম্যাবস্তা আর থাকেনা মানে গ্রাভিটি বাস্পকে মাটিতে আটকে রাখতে পারেনা কারণ বাস্প উত্তপ্ত হয়ে অনেক কম ঘনত্বের হয়ে যায়, এখন ভাবুন সূর্য আছে কিন্তু মারাত্নক উত্তপ্ত অবস্থায় মানে বায়বীয় এর চেয়েও উপরে প্লাজমা অবস্থায়, এবং সূর্যের ঘনত্ব এবং গ্রাভিটি থেকে বুঝা যায় যদি কেন্দ্রে প্রচুর তাপ না থাকে তাহলে প্লাজমা অবস্থায় থাকা সূর্য এর নিজের মধ্যাকর্ষণ টানে কেন্দ্রের দিকে ছোট হয়ে যাবে, এর গ্রাভিটি নিজের দিকে টানে এবং তাপশক্তির ফলে সেটা এর বিপরীতে শক্তি পায় যার ফলে ভারসাম্য ঠিক থাকে(যেমন গ্রাভিটি পানিকে নিচে টানে ,তাপশক্তি দিলে বাস্প হয়ে সেটা উপরে উঠে)। সূত্র এপ্লাই করে বের করা যায় ঠিক কতটুকু তাপ কেন্দ্রে থাকলে সেটা সূর্যকে ধরে রাখতে পারবে। এছাড়া সূর্যের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার দ্বারা হাইড্রোজেন অনু মিলে তৈরি হচ্ছে হিলিয়াম এতেও প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে যার সম্পর্কে মানুষের ধারণা আছে। এই তথ্য গুলো থেকে ক্যালকুলেশনের মাধ্যমে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা নির্ণয় সম্ভব হয়েছে।

(সহজ করার জন্য ক্যালকুলেশন টা এখানে লিখিনি)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 1,973 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 539 বার দেখা হয়েছে
18 নভেম্বর 2021 "চিন্তা ও দক্ষতা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Fake Id (14,120 পয়েন্ট)
+7 টি ভোট
1 উত্তর 876 বার দেখা হয়েছে
+5 টি ভোট
1 উত্তর 1,194 বার দেখা হয়েছে
03 জানুয়ারি 2021 "জ্যোতির্বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)

10,994 টি প্রশ্ন

18,693 টি উত্তর

4,750 টি মন্তব্য

891,589 জন সদস্য

33 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 33 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. securehealth

    140 পয়েন্ট

  3. BuyAtivan

    120 পয়েন্ট

  4. realmentalh

    120 পয়েন্ট

  5. brownrobert

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...