মৃত ঘোষণার পরও মস্তিষ্ক কয়েক মিনিট সক্রিয় থাকে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
391 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

2 উত্তর

+3 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
নিশাত তাসনিম (সায়েন্স বী)-
মৃত ঘোষণার পরও মানুষের মস্তিষ্ক কয়েক মিনিট সক্রিয় থাকে! বৈজ্ঞানিক ব্যাখ্যা কি?

হৃদস্পন্দন বন্ধ হওয়ায় সাথে সাথে যখন মৃতদেহের শরীরে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় তখনো মস্তিষ্ক সক্রিয় থাকে। বিজ্ঞানীরা ইঁদুরের উপর গবেষণা করে দেখেছেন যে, ইঁদুরের হৃদস্পন্দন বন্ধের ৩০ সেকেন্ড পর মস্তিষ্কের কার্যাবলী স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। মানুষের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। মানুষের হৃদযন্ত্র বন্ধের পর ধীরে ধীরে মস্তিষ্কে অক্সিজেন ও গ্লুকোজ এর সরবরাহ কমে যেতে থাকে। তখন মস্তিষ্ক আরও বেশি সক্রিয় ও সচেতন হয়ে উঠে।

২০১৭ সালে লাইফ সাপোর্টে থাকা চার জন রোগীর উপর একটি গবেষণায় করে লাইফ সাপোর্ট বন্ধের পরও তাদের মস্তিষ্কে সক্রিয়তা দেখা যায়। রোগীদের মৃত্যুর ৩০ মিনিট আগের এবং ৫ মিনিট পরের EEG (Electroencephalogram ) এর মাধ্যমে মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যাবলী দেখা হয়। চার জনের মাঝে একজন রোগীর মৃত্যুর পরও তার মস্তিষ্ক ১০ মিনিট কার্যকর ছিলো। ডাক্তার রোগীটিকে মৃত ঘোষণার পরও ১০ মিনিট তার মস্তিষ্কে স্নায়বিক তরঙ্গ সৃষ্টি হয় যা অনেকটা ঘুমন্ত অবস্থার মতো। তবে একেকজন মানুষের ক্ষেত্রে মস্তিষ্ক সক্রিয় থাকার সময়কাল একেক রকম। science bee

অর্থাৎ, হৃদস্পন্দন, পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র বন্ধের ১০ মিনিট পরও মানুষের মস্তিষ্ক কাজ করে। মৃত্যুর পরও অক্সিজেন ছাড়া মস্তিষ্কের সেরেব্রাল কর্টেক্স সক্রিয় থাকে যার জন্য মস্তিষ্কে বৈদ্যুতিক তরঙ্গ চলাচল হঠাৎ বেড়ে যায়। হৃদস্পন্দন বন্ধের পরও শরীরের ভিতর কিছু অক্সিজেন অবশিষ্ট থাকে। ধীরে ধীরে মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বন্ধ হয়ে গেলে মস্তিষ্কের কোষগুলো মারা যেতে শুরু করে। কিন্তু তখনও সক্রিয় থাকে মানুষের স্মৃতিকেন্দ্র। স্মৃতিকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত বেঁচে থাকার সময়ের নানা স্মৃতি চোখের সামনে ভেসে উঠে। কিন্তু কেন এমন হয়? এর ব্যাখ্যা এখনো কেউ দিতে পারেননি।

© Nishat Tasnim (Science Bee)
0 টি ভোট
করেছেন (135,490 পয়েন্ট)
হৃদস্পন্দন বন্ধ হওয়ায় সাথে সাথে যখন মৃতদেহের শরীরে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় তখনো মস্তিষ্ক সক্রিয় থাকে। বিজ্ঞানীরা ইঁদুরের উপর গবেষণা করে দেখেছেন যে, ইঁদুরের হৃদস্পন্দন বন্ধের ৩০ সেকেন্ড পর মস্তিষ্কের কার্যাবলী স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। মানুষের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। মানুষের হৃদযন্ত্র বন্ধের পর ধীরে ধীরে মস্তিষ্কে অক্সিজেন ও গ্লুকোজ এর সরবরাহ কমে যেতে থাকে। তখন মস্তিষ্ক আরও বেশি সক্রিয় ও সচেতন হয়ে উঠে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
3 টি উত্তর 960 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+2 টি ভোট
3 টি উত্তর 2,295 বার দেখা হয়েছে
04 মার্চ 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন EVAN (7,450 পয়েন্ট)
+1 টি ভোট
2 টি উত্তর 395 বার দেখা হয়েছে
28 ফেব্রুয়ারি 2021 "জীববিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Hojayfa Ahmed (135,490 পয়েন্ট)
+7 টি ভোট
2 টি উত্তর 573 বার দেখা হয়েছে

10,909 টি প্রশ্ন

18,606 টি উত্তর

4,747 টি মন্তব্য

871,546 জন সদস্য

23 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 22 জন গেস্ট অনলাইনে
  1. পলি হাসান

    140 পয়েন্ট

  2. j188zcom

    100 পয়েন্ট

  3. go8netcom

    100 পয়েন্ট

  4. soykabio

    100 পয়েন্ট

  5. hi77blog

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান প্রযুক্তি সূর্য স্বাস্থ্য মাথা গণিত প্রাণী মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং সাপ রাত শক্তি উপকারিতা লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার মস্তিষ্ক সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় হাত মশা ঠাণ্ডা ব্যাথা স্বপ্ন ভয় বাতাস তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ব্যথা হলুদ সময় চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস বিড়াল আকাশ গতি কান্না আম
...