Tattoo কীভাবে লাগায় ? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+15 টি ভোট
1,287 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (105,570 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
ট্যাটু আঁকা হয়!

মানুষের  ত্বকের দ্বিতীয় স্তরে কালি বসিয়ে ট্যাটু অংকন করা হয়। ট্যাটু ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন শেডের রং। আর ট্যাটু আঁকার জন্য ব্যবহূত হয় নানা মাপের সুচ। হাতে কলম ধরার মতো বৈদ্যুতিক যন্ত্রের মাথায় তীক্ষ্ম সুচ লাগানো থাকে। এই সুচের মাথা বারবার বিভিন্ন শেডের রঙের কৌটায় ডুবিয়ে শরীরে উল্কি আঁকা হয়। তার আগে যিনি আঁকছেন তার পছন্দের ট্যাটুর নকশার ছবিটি সেটে নেওয়া হয় শরীরের নির্দিষ্ট স্থানে। ট্যাটু আঁকার কাজটি করতে হয় খুব সাবধানে। একটু এদিক-সেদিক হলেই মূল নকশা আর ভালোভাবে ফুটিয়ে তোলা যায় না। ট্যাটু আঁকতে যে রংই ব্যবহার করা হোক না কেন সেটি যাতে চামড়ার মধ্যে নিখুঁতভাবে বসে যায় সেদিকে খেয়াল রাখতে হয়। চট্টগ্রাম ট্যাটু হান্টার স্টুডিওর ট্যাটু শিল্পী রায়হান মাহমুদ জিফান জানালেন, অনেকেই শরীরে ট্যাটু আঁকতে পছন্দ করেন। কিন্তু এ বিষয়ে জানাশোনার অভাবে পিছিয়ে যান। শরীরের চামড়া ফুটিয়ে ট্যাটু করা হয় বলে ভয়ও পান। ট্যাটু আঁকতে প্রথমে একটু ব্যথা লাগে। কারণ তাতে চামড়া কাটার মতো একটা ব্যাপার ঘটে। কিন্তু কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয়ে যায়। যারা সুচের খোঁচা সহ্য করতে পারেন না তাদের জন্য বিশেষ ক্রিম ব্যবহার করা হয়। এতে ওই জায়গাটিতে আর ব্যথা লাগে না। এ ছাড়া স্থায়ী ট্যাটুর পাশাপাশি অস্থায়ী ট্যাটুও এঁকে নেওয়ার সুযোগ আছে। তুলিতে কালি লাগিয়ে অস্থায়ী এয়ারব্রাশ ট্যাটু এঁকে নেওয়া যায়। অস্থায়ী ট্যাটু নির্দিষ্ট সময়ের পর এমনিতেই উঠে যায়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+14 টি ভোট
1 উত্তর 361 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 646 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 378 বার দেখা হয়েছে
+2 টি ভোট
1 উত্তর 4,344 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 312 বার দেখা হয়েছে

11,010 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,013 জন সদস্য

30 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 29 জন গেস্ট অনলাইনে
  1. Singhalindutries002

    300 পয়েন্ট

  2. buyadd

    200 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...