মাটি অনেকটা বাদামি রঙের হয় কেন?? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+6 টি ভোট
398 বার দেখা হয়েছে
"বিবিধ" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (110,340 পয়েন্ট)
মৃত্তিকা রং (Soil Colour)  মৃত্তিকার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং স্পষ্টত প্রতীয়মান ধর্ম, যা প্রায়ই মৃত্তিকার বর্ণনা বা নামকরণ করতে ব্যবহার করা হয়। কোন মৃত্তিকার উৎপাদন ক্ষমতা সম্পর্কে এর রং থেকে পূর্বাভাস দেওয়া যায়। একটি গাঢ় রঙের মৃত্তিকা হালকা রঙের মৃত্তিকা থেকে অধিক উৎপাদনশীল বলে ধারণা করা হয়, কারণ একটি গাঢ় রঙের মৃত্তিকাতে অধিক জৈব পদার্থ থাকে। রঙের দিক থেকে মৃত্তিকা ব্যাপক পরিসরে পার্থক্য প্রদর্শন করে। মৃত্তিকার রং সাদা, লাল, বাদামি, ধূসর, হলুদ বা কালো হতে পারে, তা ভূ-পৃষ্ঠে এদের অবস্থানের সঙ্গে সম্পর্কিত। বিজারিত মৃত্তিকাতে নীলাভ ও সবুজাভ রঙের মিশ্রণ পরিলক্ষিত হয়। অধিক জৈব পদার্থ সংবলিত মৃত্তিকা গাঢ় রঙের হয়ে থাকে। বিশুদ্ধ রং মৃত্তিকাতে বিরল। অধিকাংশ ক্ষেত্রেই রং মিশ্র হয়। যখন মৃত্তিকা ম্যাট্রিক্সে অন্য রঙের দাগ থাকে তখন এটাকে কর্বুর (mottle) বলা হয়। পর্যায়ক্রমে সিক্ত ও শুষ্ক অবস্থা বিরাজ করে এমন মৃত্তিকাতে প্রচুর পরিমাণে কর্বুর থাকে।



বিভিন্ন রঙের মৃত্তিকা

আয়রন অক্সাইড মৃত্তিকার রঙে বিশেষ অবদান রাখে। বিভিন্ন অবস্থাধীনে, যেমন- স্থায়িভাবে সম্পৃক্ত, স্থায়িভাবে অসম্পৃক্ত এবং পার্যায়ক্রমে সম্পৃক্ত ও অসম্পৃক্ত অবস্থায় ভিন্ন ভিন্ন রাসায়নিক প্রক্রিয়া ঘটে। এ প্রকারের ভিন্নতা বিশেষভাবে আয়রন যৌগকে প্রভাবিত করে। প্রায় সব মৃত্তিকা উৎসবস্ত্ত ও মৃত্তিকাতে আয়রন যৌগ বিদ্যমান। আয়রন যৌগের এই উপস্থিতি মৃত্তিকার রঙকে প্রভাবিত করে। স্থায়িভাবে সম্পৃক্ত অবস্থাধীনে ধূসর মৃত্তিকা পাওয়া যায়, কারণ এ অবস্থায় অক্সিজেনের অনুপস্থিতিতে ফেরাস আয়রন যৌগ উৎপন্ন হয়, যা আয়রন মৃত্তিকা থেকে পানির সঙ্গে নিচে চলে যায়। অসম্পৃক্ত অবস্থাধীনে বায়ুর উপস্থিতিতে ফেরিক আয়রন উৎপন্ন হওয়ার ফলে এ অবস্থায় মৃত্তিকার রং হলুদ, বাদামি বা লাল হয়।বাংলাদেশে মৌসুম মাফিক প্লাবিত অনেক মৃত্তিকাতে বিদ্যমান পর্যায়ক্রমিক সম্পৃক্ত ও অসম্পৃক্ত অবস্থাধীনে ধূসর এবং হলদে-লাল উভয় প্রকারের দাগ তৈরি হয় যা থেকে কর্বুর সৃষ্টি হয়।

এ কারণে মৃত্তিকার রং সাধারণত মৃত্তিকার নিষ্কাশন অবস্থার একটি উত্তম নির্দেশক। অন্যদিকে, বাংলাদেশে অনেক মৃত্তিকার পুনরাবৃত্ত চাষাবাদ বিশেষ করে রোপা ধানের জন্য মৃত্তিকা কাদা করার (puddling) ফলে অভেদ্য পৃষ্ঠমৃত্তিকার সৃষ্টি করে, যা এ স্তরের ভৌত ও রাসায়নিক ধর্মাবলিকে উল্লেখযোগ্য পরিমাণে রূপান্তরিত করে এবং অনেক মৃত্তিকাতে রঙেরও পরিবর্তন ঘটায়।

©

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+11 টি ভোট
1 উত্তর 1,594 বার দেখা হয়েছে
07 জানুয়ারি 2020 "প্রাণিবিদ্যা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+17 টি ভোট
1 উত্তর 499 বার দেখা হয়েছে
25 জানুয়ারি 2019 জিজ্ঞাসা করেছেন Admin (71,360 পয়েন্ট)
+7 টি ভোট
2 টি উত্তর 527 বার দেখা হয়েছে

11,004 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

893,536 জন সদস্য

123 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 122 জন গেস্ট অনলাইনে
  1. buyadd

    200 পয়েন্ট

  2. Singhalindutries002

    180 পয়েন্ট

  3. buy now

    160 পয়েন্ট

  4. singhal1

    140 পয়েন্ট

  5. EricaCarl

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...