ধৈর্য্যশক্তি বাড়াতে কী করতে পারি?? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+7 টি ভোট
416 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (110,340 পয়েন্ট)

1 উত্তর

+3 টি ভোট
করেছেন (65,620 পয়েন্ট)
কথায় বলে, সবুরে মেওয়া ফলে। ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই আপনি সফলতা পাবেন। কিন্তু অনেকেই অল্পতেই হতাশ হয়ে ধৈর্য হারিয়ে ফেলেন। ধৈর্যের পরীক্ষা সাধারণত বন্ধ দরজার ভেতরেই ঘটে থাকে। ধৈর্য না থাকলে দীর্ঘমেয়াদী কোনো কাজ করা সম্ভব নয়। ভাল কিছু করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে।

আপনি যদি ধৈর্যশীল হতে চান, তবে আপনার জন্যই লেখা ধৈর্যশক্তি বাড়ানোর কিছু উপায়-

ডায়েরি লেখার অভ্যাস:

ডায়েরি লেখার অভ্যাস ধৈর্যশক্তি বৃদ্ধি করবে। বিশেষ বিশেষ দিনের ঘটনা, যে ঘটনা খুব ভাবাচ্ছে, তাই ডায়েরিতে লিখে রাখতে পারেন। যেকোনো ঘটনা বিস্তারিত লিখতে ধৈর্যের প্রয়োজন। তাই নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস করুন।

বই পড়া:

ধৈর্যশক্তি বাড়ানোর অন্যতম উপায় হচ্ছে বই পড়া। তাই ধৈর্যশক্তি বাড়ানোর অন্যতম উপায় হচ্ছে বই পড়া। বই পড়া মানসিক চাপ কমায়। মনকে ধীর স্থির করে তোলে।

মেডিটেশন (ধ্যান) করুন:

মেডিটেশন বা ধ্যান ধৈর্য বাড়ানোর একটি অন্যান্য কার্যকরি উপায়। যেকোনো মানসিক চাপ থেকে মুক্তি লাভের উপায় হলো মেডিটেশন।

আত্মবিশ্বাসী হয়ে উঠুন:

আত্মবিশ্বাস শুধু ধৈর্য বাড়ায় তা নয়, সফলতা অর্জনেও সাহায্য করে। তাই নিজে নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠুন। আত্মবিশ্বাস আপনার সফলতা চাবিকাঠি।

নিজেকে সময় দিন:

নিজেকে সময় দেওয়া খুব জরুরী। দৈনন্দিন কাজের ফাঁকে আমরা নিজেকে ভুলে যাই। ভুলে যাই আমাদেরও দরকার বিশ্রাম। কিন্তু শরীর মন ভাল রাখতে হলে অবশ্যই নিজেকে সময় দিতে হবে। শরীর মন ভাল থাকলে আপনি ধৈর্য ধারণে সক্ষম হবেন।

তুলনা করবেন না:

অন্যের সাথে কখনোই নিজের তুলনা করবেন না। অন্যরা কি করল তাতে নজর না দিয়ে নিজের প্রতি মনোযোগ দিতে হবে। তাই দূরে কোথাও ঘুরে আসতে পারেন। দেখে আসতে পারেন সমুদ্র, ঝর্ণা কিংবা পাহাড়।

বাস্তববাদী হয়ে উঠুন:

বাস্তবতা কঠিন আমরা সবাই জানি। তাই ঘটে যাওয়া ছোট কোনো ঘটনা নিয়ে মন খারাপ করবেন না। যা ভবিষ্যতে হওয়ার, তাই হবে। এ নিয়ে হা-হুতাশ করে লাভ নেই। তবে চেষ্টায় কোন ত্রুটি রাখা চলবে না ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 3,925 বার দেখা হয়েছে
25 মার্চ 2021 "লাইফ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,860 পয়েন্ট)
+7 টি ভোট
1 উত্তর 2,533 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 634 বার দেখা হয়েছে

11,024 টি প্রশ্ন

18,697 টি উত্তর

4,750 টি মন্তব্য

894,933 জন সদস্য

17 জন অনলাইনে রয়েছে
3 জন সদস্য এবং 14 জন গেস্ট অনলাইনে
  1. Yuzu451

    120 পয়েন্ট

  2. SinghalIndustries22

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. hitclub400com

    100 পয়েন্ট

  5. xosovinhlongme

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...