কানের ভেতর পানি ঢুকে যাওয়া একটি কমন সমস্যা। কিন্তু এই পানি যদি কান থেকে বের না হয় তাহলে কি সমস্যা হতে পারে?? এভাবে কত দিন কানের ভেতর পানি থাকতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+9 টি ভোট
919 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+6 টি ভোট
করেছেন (105,570 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
কানে পানি ঢুকে অনেকসময়েই ঘটতে পারে বিপত্তি। অনেকসময় কানে ঢোকা পানি কান ব্যথা, কানে পুঁজ জমা প্রভৃতি সমস্যার কারণ হয়ে থাকে।

চিকিৎসক শীর্ষক দত্ত এবিষয়ে বলেন, কানে পানি ঢুকলে খানিকটা চেষ্টা করে তা না বেরলে অনেকেই সেই শারীরিক অসুবিধা নিয়ে কাটিয়ে দেন দিনের পর দিন। শরীরের নিজস্ব প্রক্রিয়ায় কান থেকে সেই পানি বেরিয়ে যাবে ধরে নিয়েই অপেক্ষা করেন। কম পানি ঢুকলে যাও বা এই অভ্যাস মেনে নেওয়া যায়, কিন্তু পরিমাণে বেশি পানি ঢুকলে তার জন্য কোনও চিকিৎসা বা চেষ্টা না থাকলে বধিরতাও আসতে পারে।

 তবে সব সময় কি কিছু হলেই চিকিৎসকের কাছে পৌঁছনো সম্ভব হয়? চিকিৎসকদের পরামর্শ, তেমন পরিস্থিতি এলে বা চিকিৎসকদের কাছে আসার আগে কিছুটা আরাম বোধের জন্য অবশ্য বাড়িতেই চেষ্টা করুন কানের পুরো পানি বার করে দিতে। কিন্তু কীভাবে তা সম্ভব ? - কানের পানি বার করার সবচেয়ে সহজ উপায় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে তা বার করে ফেলা। পানি ঢুকলে একটা লম্বা শ্বাস নিন। এ বার দু’আঙুলে নাকের ছিদ্র বন্ধ করে সেই অবস্থাতেই শ্বাস ত্যাগ করতে চেষ্টা করুন। এই পদ্ধতি বার কয়েক অবলম্বন করলেই কান থেকে পানি বেরিয়ে যাবে সহজে।

 - বাড়িতেই চেষ্টা করুন আর এক নিরাপদ পদ্ধতি। যে কানে পানি ঢুকেছে সে দিকে মাথা কাত করুন। এ বার সেই দিকের হাতের তালু পানি ঢোকা কানের উপরে রেখে জোরে চাপ দিন। চাপ দিয়ে সরিয়ে নিন হাত। এতে কিছুটা পানি বেরিয়ে আসবে। বার কয়েক এমন করতে করতেই কানের সিংহভাগ পানিই বেরিয়ে আসে।

তথ্যসূত্র : সময় টিভি

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
2 টি উত্তর 521 বার দেখা হয়েছে
0 টি ভোট
1 উত্তর 458 বার দেখা হয়েছে

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,143 জন সদস্য

38 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 38 জন গেস্ট অনলাইনে
  1. olivianaylor

    140 পয়েন্ট

  2. Nisorgo Nipun

    120 পয়েন্ট

  3. draktim240

    120 পয়েন্ট

  4. Abid Hasan K.

    110 পয়েন্ট

  5. kubetafcom2

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...