মেয়াদোত্তীর্ণ প্লাস্টিকের বোতলে পানি রেখে পানি পান করলে কী ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+12 টি ভোট
1,023 বার দেখা হয়েছে
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন (25,810 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (25,810 পয়েন্ট)
Nishat Tasnim
প্লাস্টিকের বোতলের জন্যই মিনারেল ওয়াটারেরও একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। তার পর তা পান করা মোটেই স্বাস্থ্যকর নয়। অনেকে রাস্তার পাশের দোকান থেকে খাবার খেলেও পানি পান করতে চান না। তবে মেয়াদ পার হয়ে যাওয়া বোতলের জবের চেয়ে তা কম ক্ষতিকারক। চিকিত্‍সকরা বলছেন, মেয়াদ পার হয়ে যাওয়া বোতল থেকে অত্যন্ত ক্ষতিকারক যৌগ বিস্ফানল-এ নির্গত হয়। যা মানব দেহে স্বাভাবিক হরমোন ক্ষরণকে বাধা দেয়। এর সঙ্গে যৌগটি সরাসরি স্তন ক্যান্সার, পুরুষদের বন্ধ্যাত্ব, হৃদরোগ এবং ব্রেন ড্যামেজের সঙ্গে জড়িত। এই একই যৌগ পাওয়া যায় এটিএম থেকে বেরনো স্লিপেও। সে জন্য ব্যবহার শেষ হলে তা দ্রুত ছিঁড়ে ফেলে-দেওয়াই যুক্তিযুক্ত বলে মনে করেন চিকিত্‍সকরা।
যে বোতলে পানি ভরা হয়, তা ১৫-২০ দিন পর্যন্ত ব্যবহার করা যায়। তবে অনেকেই এই বোতল বাড়িতে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করে থাকেন। এই বোতলগুলি যদি রোদের মধ্যে রাখা হয় তা হলে আরও বেশি পরিমাণে বিস্ফানল নির্গত হয়। যদি একান্তই ব্যবহার করতে হয়, তবে তা ঠান্ডা এবং অপেক্ষাকৃত অন্ধকার জায়গায় রাখাই ভালো। খেয়াল রাখতে হবে, যাতে বোতলের তলায় কোনো রকম দাগ বা ময়লা না জমে থাকে। মাথায় রাখবেন, এই বোতলগুলি একবার ব্যবহারের জন্য তৈরি করা হয়। তাই কোনোভাবেই এ গুলি বাড়িতে ব্যবহার করবেন না। যদিও করেও ফেলেন তবে মাস খানেকের মধ্যে তা ফেলে দিন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+2 টি ভোট
2 টি উত্তর 2,366 বার দেখা হয়েছে
+17 টি ভোট
1 উত্তর 713 বার দেখা হয়েছে
+3 টি ভোট
1 উত্তর 4,552 বার দেখা হয়েছে

10,978 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,751 টি মন্তব্য

902,085 জন সদস্য

119 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 118 জন গেস্ট অনলাইনে
  1. WebNovaComVN

    120 পয়েন্ট

  2. onbet2026com

    100 পয়েন্ট

  3. fv88orgim

    100 পয়েন্ট

  4. 555wingarden

    100 পয়েন্ট

  5. Go88casinoworld

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ মাথা গণিত প্রাণী স্বাস্থ্য বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত মেয়ে মৃত্যু বাচ্চা বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...