ধুমপান দেহের জন্য ক্ষতিকর এটা জানার পরেও মানুষ সহজে ছাড়তে পারেনা কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
422 বার দেখা হয়েছে
"মনোবিজ্ঞান" বিভাগে করেছেন (123,410 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (123,410 পয়েন্ট)
 
সর্বোত্তম উত্তর

Nishat Tasnim-

সিগারেট হলো সাদা কাগজে মোড়ানো তামাক পাতায় গুঁড়ো। এই তামাক পাতায় সিগারেটে নিকোটিন থাকে তাই মানুষ সিগারেট এর প্রতি আসক্ত হয়ে যায়।

নিকোটিন আমাদের মস্তিষ্কে dopamine এবং noradrenaline এর ভারসাম্য পরিবর্তন করে দেয়। যখন নিকোটিন এই দুই রাসায়নিক এর মাত্রা পরিবর্তন করে দেয় তখন আমাদের মনোযোগ ও মন মানসিকতার পরিবর্তন হয়। আপনি যখন সিগারেট এর মাধ্যমে নিকোটিন নেন তখন এটি দ্রুত আপনার মস্তিষ্কে প্রবাহিত হয়। তারপর এই নিকোটিন মস্তিষ্কে ভালোলাগার সৃষ্টি করে এবং হতাশা, মানসিক চাপ দূর করে। এজন্যই অনেক ধূমপায়ী নিকোটিনের এই ক্রিয়াকে উপভোগ করে এবং ধীরে ধীরে নিকোটিনে আসক্ত হয়ে পড়ে।

যখন আপনি সিগারেট খাওয়া বন্ধ করেন তখন নিকোটিন এর অভাবে dopamine এবং noradrenaline এর মাত্রা আবার পরিবর্তন হয়। যার ফলে আপনি হতাশা, মানসিক চাপ ও অস্বস্তি অনুভব করা শুরু করেন কারণ তখন আর আপনার মস্তিষ্কে নিকোটিনের প্রভাবে তাৎক্ষণিক ভালোলাগা কাজ করেনা।

©নিশাত তাসনিম

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
3 টি উত্তর 562 বার দেখা হয়েছে
+3 টি ভোট
4 টি উত্তর 1,318 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 3,928 বার দেখা হয়েছে

11,056 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,921 জন সদস্য

87 জন অনলাইনে রয়েছে
1 জন সদস্য এবং 86 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    400 পয়েন্ট

  2. Singhalindutries002

    240 পয়েন্ট

  3. Samiha Tanisha

    120 পয়েন্ট

  4. dholeraplot

    120 পয়েন্ট

  5. Yuzu451

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চিকিৎসা চুল পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...