জম্বি মানব বা ভ্যাম্পায়ার মানব বলে কী আদৌ কিছু আছে?নাকি এগুলো রূপকথা? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+12 টি ভোট
1,084 বার দেখা হয়েছে
"তত্ত্ব ও গবেষণা" বিভাগে করেছেন (25,810 পয়েন্ট)

1 উত্তর

+2 টি ভোট
করেছেন (25,810 পয়েন্ট)
Nishat Tasnim
ভ্যাম্পায়ার পৌরাণিক ও লোককথার একটি প্রাণী যারা জীবিত প্রাণীর রক্ত খেয়ে বাঁচে। তবে বাস্তবে এর অস্তিত্ব নেই। ভ্যাম্পায়ার এর মতো রক্তচোষা বাদুড় আছে।
রক্তচোষা বাদুড়ের কর্মকাণ্ড ঠিক ভ্যাম্পায়ারের মতো। সেকারণে এই রক্তচোষা বাদুড়কে বাস্তবের ভ্যাম্পায়ার হিসেবেই আখ্যায়িত করা হয়। ইংরেজিতে এদের বলা হয়- ভ্যাম্পায়ার ব্যাট। এরা থাকে সম্পূর্ণ অন্ধকার স্থান যেমন- গুহা, পরিত্যক্ত কুয়া, ফাঁপা গাছের গুড়ি কিংবা পুরাতন পোড়ো বাড়িতে ঠিক সিনেমার ভ্যাম্পায়ারদের মতো। তবে এদের পুরো পৃথিবীতে দেখতে পাওয়া যায় না। এরা মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চলের প্রাণী।
এই বাদুড়গুলো রক্তপান করেই বেঁচে থাকে।এরা মানুষের রক্ত পান করলেও, মানুষই এদের প্রধান শিকার নয়। এদের প্রধান শিকার গরু, ঘোড়া, এবং অন্যান্য গবাদি পশু। এদের ওপরের চোয়ালের সামনের সারিতে যে দুটি-দুটি দাঁত অর্থাৎ ছেদক দাঁত রয়েছে তা অনেকগুণ বেশি তীক্ষ্ম। বাদুড়গুলো এ দাঁতের সাহায্যে শিকারের শরীরে ক্ষত তৈরি করে। আর এ ক্ষত থেকে বের হওয়া রক্তপান করে বেঁচে থাকে। তবে শিকারের শরীর থেকে বের হওয়া এ রক্ত যাতে কোনো ব্যাঘাত ছাড়া পান করতে পারে সেকারণে বাদুড়টি তার মুখ থেকে বিশেষ এক ধরনের লালা নিঃসরণ করে। এ লালা রক্তকে জমাট বাঁধতে দেয় না। ফলে বাদুড়টি খুব দ্রুত ও নিজের সুবিধামতো রক্তপান করতে পারে। এই বাদুড় যখন কোনো প্রাণীর শরীরে দাঁত বসায়, সে তখন কিছুই টের পায় না। কোনো ধরণের ব্যথাও অনুভব করে না। কারণ এদের মুখ থেকে নিঃসৃত লালা সেই স্থানটি অবশ করে ফেলে। এরা মানুষ বা অন্য কোনো প্রাণীর শরীর থেকে যে রক্ত পান করে, তারপরিমাণও খুবই সামান্য। এর ফলে মৃত্যুর সম্ভাবনা নেই।
কিন্তু সমস্যা হচ্ছে যে স্থানে বাদুড়ের মুখ থেকে নিঃসৃত লালা থাকে সেস্থানে রক্ত জমাট বাঁধতেই পারে না। রক্তপাত ঘটতেই। ছোটোখাটো কোনো প্রাণীর দেহে এমন ক্ষতের সৃষ্টি হলে শুধুমাত্র অতিরিক্ত রক্তপাতের কারণেই প্রাণীটির মৃত্যু হয়। এমনকি সঠিক চিকিৎসায় রক্তপাত বন্ধ না করা গেলে মানুষও মৃত্যু ঝুঁকিতে থাকেন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+14 টি ভোট
1 উত্তর 839 বার দেখা হয়েছে
10 অগাস্ট 2020 "মিথোলজি" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৩ (25,810 পয়েন্ট)
+6 টি ভোট
1 উত্তর 366 বার দেখা হয়েছে
31 জানুয়ারি 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Samsun Nahar Priya (47,710 পয়েন্ট)
+2 টি ভোট
2 টি উত্তর 484 বার দেখা হয়েছে
06 জানুয়ারি 2022 "মিথোলজি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Subrata Saha (15,210 পয়েন্ট)
+7 টি ভোট
2 টি উত্তর 583 বার দেখা হয়েছে

10,995 টি প্রশ্ন

18,694 টি উত্তর

4,750 টি মন্তব্য

892,435 জন সদস্য

63 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 63 জন গেস্ট অনলাইনে
  1. buy now

    160 পয়েন্ট

  2. EricaCarl

    140 পয়েন্ট

  3. securehealth

    140 পয়েন্ট

  4. buyadd

    140 পয়েন্ট

  5. BuyAtivan

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...