আমে কি আসলেই ফরমালিন দেয়? ফরমালিন কতটা ক্ষতিকর? কার্বাইড কতটা ক্ষতিকর? আর যদি আদও ফরমালিন না দেয় তবে ফরমালিন ফোবিয়া থেকে মানুষকে কিভাবে সরানো যায়? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
1,351 বার দেখা হয়েছে
"রসায়ন" বিভাগে করেছেন (180 পয়েন্ট)
আমে কি আসলেই ফরমালিন দেয়? ফরমালিন কতটা ক্ষতিকর? কার্বাইড কতটা ক্ষতিকর? আর যদি আদও ফরমালিন না দেয় তবে ফরমালিন ফোবিয়া থেকে মানুষকে কিভাবে সরানো যায়?

1 উত্তর

0 টি ভোট
করেছেন (9,290 পয়েন্ট)

 

ফরমালিন কি?

ফরমালডিহাইডের রাসায়নিক সংকেত হলো HCHO. সাধারণত ফরমালডিহাইডের ৩৭ – ৪০% জলীয় দ্রবণই হলো ফরমালিন। অর্থাৎ, ফরমালিন (-CHO-)n হলো ফরমালডিহাইডের পলিমার। ফরমালডিহাইড দেখতে সাদা পাউডারের মতো এবং পানিতে সহজেই দ্রবণীয়। এছাড়াও ফরমালিনে ১০ – ১৫ % মিথানল মিশ্রিত থাকে। ফরমালডিহাইড ও মিথানল উভয়েই বিষাক্ত রাসায়নিক পদার্থ যা মানব দেহের জন্য ক্ষতিকারক।

ফরমালিন সাধারণত টেক্সটাইল, প্লাস্টিক, পেপার, রং, মৃতদেহ সংরক্ষণ ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। লিভার বা যকৃতে মিথানল এনজাইমের উপস্থিতিতে প্রথমে ফরমালডিহাইড পরে ফরমিক এসিডে রূপান্তরিত হয়। দুটোই শরীরের জন্য খুব ক্ষতিকর।

ফরমালিনের ক্ষতিকর দিক

  • ফরমালিনে থাকা ফরমালডিহাইড চোখের রেটিনাকে আক্রান্ত করে রেটিনার কোষ ধ্বংস করে। এতে মানুষ অন্ধ হয়ে যেতে পারে।
  • এটি ব্যবহারের কারণে পেটের পীড়া, হাঁচি, কাশি,শ্বাসকষ্ট, বদহজম, ডায়রিয়া, আলসার ইত্যাদি রোগ হয়ে থাকে।
  • এসব রাসায়নিক পদার্থ আস্তে আস্তে লিভার, কিডনি, হার্ট, ব্রেন ইত্যাদিকে ধ্বংস করে দেয়।
  • লিভার ও কিডনি অকেজো হয়ে যায়। হার্ট দুর্বল হয়ে যায়।
  • স্মৃতিশক্তি হ্রাস পায়।
  • পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালীতে ক্যান্সার হতে পারে।
  • রক্তের এসিডিটি বাড়তে পারে এবং শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিকভাবে উঠানামা করে।
  • শিশুদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে।
  • বুদ্ধিমত্তা দিন দিন কমছে।
  • গর্ভবর্তী মায়েদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ইত্যাদি।

এখন প্রশ্ন হচ্ছে আমে ফরমালিন দেওয়া হয় কিনা?

আর এর উত্তরটা হবে না। কেননা ফরমালিন কেবলমাত্র প্রোটিন জাতীয় পণ্যই সংরক্ষন করতে পারে। তাই উদ্ভিদজাত কোনো পন্য যেমনঃ ফল, সবজি ইত্যাদিতে এটি ব্যাবহার করলেও সংরক্ষণের কাজে আসবেনা।যদি কেই ফলে ফরমালিন দেয় সংরক্ষণের উদ্দেশ্যে তাহলে সে অহেতুক এই কাজটা করছে। 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+19 টি ভোট
2 টি উত্তর 898 বার দেখা হয়েছে
14 সেপ্টেম্বর 2020 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sadia Chowdhury (17,760 পয়েন্ট)
+8 টি ভোট
4 টি উত্তর 2,428 বার দেখা হয়েছে
31 ডিসেম্বর 2021 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ismot Rahman (28,740 পয়েন্ট)

11,043 টি প্রশ্ন

18,698 টি উত্তর

4,750 টি মন্তব্য

896,121 জন সদস্য

24 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 24 জন গেস্ট অনলাইনে
  1. SinghalIndustries22

    280 পয়েন্ট

  2. dholeraplot

    120 পয়েন্ট

  3. Yuzu451

    120 পয়েন্ট

  4. draktim240

    120 পয়েন্ট

  5. Singhalindutries002

    120 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...