ঘুমের মধ্যে হাঁচি আসে না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+1 টি ভোট
985 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (2,910 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,910 পয়েন্ট)
হাঁচি সবসময় আসে না। মাঝেমধ্যে আসে। সর্দি লাগলে হাঁচির উপদ্রব দেখা দেয়। নাকের ভেতরের স্পর্শকাতর মাংসপেশি কিছুটা ফোলা থাকে। নিঃশ্বাসের বাতাসের সাথে যদি কোনো ধুলাবালি বা অ্যালার্জি সৃষ্টিকারী কোনো পদার্থ নাকের ভেতরের কোমল চামড়ায় আঘাত করে তখনই হাঁচি আসে।

খোলা জায়গায় চলাফেরার সময় অথবা ঘরের ভেতরে অবস্থান কালে জানালা দরজা খোলা থাকলে ভাসমান ধুলিকণা নাকে ঢুকে যেতে পারে। তখন হঠাৎ হাঁচি আসে। কিন্তু যখন আমরা ঘরের ভেতরে ঘুমাই তখন সাধারণত দরজা বন্ধ থাকে এবং জানালাও অনেক সময় কিছুটা টেনে রাখা হয়। ফলে ঘুমের মধ্যে বাতাসের ধুলিকণা নাকে ঢোকার আশংকাও কম থাকে।


ঘরে ফ্যান চললে সবসময় বাতাসের একটা প্রবাহ থাকে। কিন্তু ফ্যান চালানোর কিছুক্ষণের মধ্যেই ঘরে ধুলাবালি আলোড়িত হয়ে একটা স্থিতিশীল অবস্থায় চলে যায়। ফলে ঘুমের সময় নাকে সুড়সুড়ি দেয়ার মতো কিছু আর বাতাসে থাকেনা। ঘরে এসি থাকলেও একই অবস্থা হয়। তবে এসি বা ফ্যান বন্ধ করে আবার চালালে নতুন করে হাঁচির উপদ্রব সৃষ্টি হতে পারে।

ঘরের বাইরে খোলা জায়গায় ঘুমালেও এ সমস্যা দেখা দিতে পারে। বসন্তকালে বাতাসে ফুলের রেণু উড়ে বেড়ায়। এসময় জানালার পাশে মাথা রেখে ঘুমালে নাকে ফুলের রেণু প্রবেশ করে হাঁচি ডেকে আনতে পারে।

কিন্তু মজার ব্যাপার হচ্ছে এধরণের আশংকা থাকার পরেও ঘুমের মধ্যে হাঁচি খুব কমই আসে। এর একটি সম্ভাব্য কারণ হলো, ঘুমের মধ্যে যেহেতু আমাদের পুরো শরীরটাই বিশ্রামে থাকে তাই এসময় আমাদের অক্সিজেনের চাহিদা থাকে সবচেয়ে কম। একারণে এসময় নিঃশ্বাসের সাথে ধুলাবালি ঢোকার আশংকাও থাকে সবচেয়ে কম।

তবে ঘুমের মধ্যে হাঁচি যে একেবারেই আসেনা তা নয়। অনেক সময় দেখা যায় কেউ ঘুম থেকে উঠেই হাঁচতে শুরু করে। আসলে আসন্ন হাঁচির ধাক্কায় তার ঘুম ভেঙে যায়। তারপর হাঁচি শুরু হয়। এরকম ঘটনা ব্যতিক্রম বলেই ধরা হয়।

[সিরিজ-বিজ্ঞানের রাজ্যে রহস্যভেদ]

(আব্দুল কাইয়ুম)

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+14 টি ভোট
3 টি উত্তর 3,784 বার দেখা হয়েছে
+10 টি ভোট
3 টি উত্তর 1,280 বার দেখা হয়েছে
13 ডিসেম্বর 2020 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন বিজ্ঞানের পোকা ৫ (123,410 পয়েন্ট)
+1 টি ভোট
1 উত্তর 1,256 বার দেখা হয়েছে
01 সেপ্টেম্বর 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Shraban Dey (170 পয়েন্ট)
+2 টি ভোট
1 উত্তর 2,081 বার দেখা হয়েছে
01 সেপ্টেম্বর 2021 "মনোবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Shraban Dey (170 পয়েন্ট)

10,985 টি প্রশ্ন

18,699 টি উত্তর

4,750 টি মন্তব্য

899,873 জন সদস্য

168 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 168 জন গেস্ট অনলাইনে
  1. tylebongdamobile

    100 পয়েন্ট

  2. nn88food1

    100 পয়েন্ট

  3. alfakhervapede

    100 পয়েন্ট

  4. e39fcomv

    100 পয়েন্ট

  5. tylecacuoc-BXH

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক #ask শরীর রক্ত আলো #science মোবাইল ক্ষতি চুল চিকিৎসা পদার্থবিজ্ঞান কী প্রযুক্তি সূর্য মহাকাশ স্বাস্থ্য মাথা গণিত প্রাণী বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রাত রং সাপ মনোবিজ্ঞান শক্তি উপকারিতা লাল আগুন গাছ মস্তিষ্ক খাবার সাদা শব্দ আবিষ্কার দুধ মাছ উপায় ঠাণ্ডা হাত মশা স্বপ্ন ব্যাথা ভয় তাপমাত্রা বাতাস গ্রহ রসায়ন কালো গ্যাস পা উদ্ভিদ পাখি রঙ সমস্যা মন কি বিস্তারিত বাচ্চা মেয়ে মৃত্যু বাংলাদেশ বৈশিষ্ট্য ভাইরাস ব্যথা দাঁত হলুদ বিড়াল আকাশ সময় চার্জ অক্সিজেন গতি কান্না মুখ
...